07/09/2026 : 4:03 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

খোল বাজিয়ে প্রচার বিজেপি প্রার্থীর

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৮ মার্চ ২০২১: 


অভিনব ভাবে ভোট প্রচার সারলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব ভৌমিক।  দোলের দিন সকালে আবির মেখে পূর্বস্থলী এক নম্বর ব্লকের জালুইডাঙ্গা, নশরতপুর এলাকায় খোল বাজিয়ে প্রচারে নেমে পড়লেন তিনি।

এ বিষয়ে তিনি জানান শ্রীরামপুর এলাকার অধিকাংশ জায়গাতেই চৈতন্য মহাপ্রভুর পদধুলি স্পর্শে ধন্য। আর পাশেই রয়েছে নবদ্বীপ চৈতন্যদেবের জন্মস্থান আর এই এই জন্মস্থানে দোল পূর্ণিমাকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে মানুষের সমাগম ঘটে।

চৈতন্যদেবের স্থানে আর সেই কথাকে মাথায় রেখে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এই এলাকা পরিক্রমা করলাম। পাশাপাশি এই এলাকার মানুষদের সাথে জনসংযোগও করলাম। প্রতি বছরই দোল উৎসব এই ভাবেই পালন করি এবার প্রার্থী হিসাবে কর্মীদের নিয়ে পালন করলাম।

Related posts

ছাত্র-যুবদের জীবাণুমুক্ত কর্মসূচি পূর্বস্থলীতে  

এলোপ্যাথি মেডিসিন সেন্টারের উদ্বোধনে মন্ত্রী স্বপন দেবনাথ

ezeropoint +91 7797331771

মঙ্গলকোটের তরুণ সমাজসেবীর অকাল মৃত্যু

ezeropoint +91 7797331771

মতামত দিন