30/08/2026 : 10:47 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ভোটের মুখে তৃণমূলে যোগদান মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ৩ এপ্রিল ২০২১:


বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার এর উপস্থিতিতে বেশ কয়েকজন যুবক-যুবতী তৃণমূল যুব কংগ্রেস এ যোগদান করে। গত শুক্রবার মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস অফিসে মেমারি বিধানসভার প্রার্থী মধুসূদন ভট্টাচার্য্যের হাত ধরে ১১টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার,মেমারি শহর যুব তৃণমূল সভাপতি সৌরভ সাঁতরা, মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি জিতেন্দ্র সিং সহ অন্যান্য নেতৃত্ব।

যুব সভাপতি সৌরভ সাঁতরা জানান যে, তৃণমূল কংগ্রেস ২০১১ সালে বাংলার দায়িত্ব গ্রহণ করবার পর, পশ্চিমবঙ্গের চিত্র বদলে দিয়েছে। তৃণমূল যুব কংগ্রেস একটি মঞ্চ যার মাধ্যমে সেই সকল যুবদের একত্রিত করা হবে যারা ‘মা, মাটি মানুষের’ জন্য নিরলস পরিশ্রম করাতে বিশ্বাসী।

Related posts

অসহায় মানুষের পাশে মেমারির স্বপ্ন ফাউন্ডেশন

E Zero Point

গলার নলি কেটে খুন দু বছরের শিশু, পাশেই কাকার মৃতদেহ পূর্ব বর্ধমানের মতিশ্বরে

E Zero Point

সম্প্রীতির স্নেহমিলন মেমারিতে

E Zero Point

মতামত দিন