29/08/2026 : 5:26 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

অসহায় মানুষের পাশে মেমারির স্বপ্ন ফাউন্ডেশন

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২ জানুয়ারি ২০২১:


অসহায় দুঃস্থ রোগীদের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়ে পথ চলা ২০১৭ থেকে মেমারির স্বপ্ন ফাউন্ডেশনের। গত শুক্রবার বছরের শুরুতেই তাই শীতের প্রকোপ থেকে বাঁচানোর জন্য ৩০ জন পথবাসীকে কম্বল প্রদান ও নৈশ আহারের প্যাকেট বিতরণ করলো সংস্থার সদস্যরা মেমারি ষ্টেশন সংলগ্ন এলাকায়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে স্বপ্ন ফাউন্ডেশনের সেক্রেটারী রামশঙ্কর চক্রবর্তীর জন্মদিন ও নতুন বছরে শুভেচ্ছা স্বরূপ এই উদ্যোগ।

স্বপ্ন ফাউন্ডেশনের এই সামাজিক কাজে উপস্থিত ছিলেন চৌধুরী শোভন সলমান, জয়নাল মল্লিক, সেখ সৈকত সহ অন্যান্য কর্মঠ সদস্যরা।

Related posts

বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য ‘বসে আঁকো’ প্রতিযোগিতা গুসকরায়

E Zero Point

শহরবাসীর সুরক্ষার জন্য মেমারিতে পুলিশের বাইক পেট্রোলিং

E Zero Point

গরিবের ‘ফুডম্যান’ মা-মাটি-মানুষের জন্য তৃণমূলে যোগদান সঙ্গে ৫৫০ জন কংগ্রেস কর্মী

E Zero Point

মতামত দিন