30/08/2026 : 6:17 AM
আমার বাংলাকলকাতা

গরিবের ‘ফুডম্যান’ মা-মাটি-মানুষের জন্য তৃণমূলে যোগদান সঙ্গে ৫৫০ জন কংগ্রেস কর্মী

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ৮ অগাষ্ট, ২০২০:


২১-এ জুলাই তৃণমূলের ভার্চুয়াল শহিদ দিবস অনুষ্ঠান থেকেই ২০২১ বিধানসভা ভোটের শঙ্খনাদ বাজিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুসারে দলীয় কর্মীরা নেমে পড়েছেন ময়দানে। শুরু হয়েগেছে দলবদলের রাজনীতি।

আজ কিছুটা আচমকাই তৃণমূলে যোগ দিলেন সোশ্যাল মিডিয়ার পরিচিত ‘ফুডম্যান’ বিশিষ্ট সমাজকর্মী চন্দ্রশেখর কুণ্ডু। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে যুক্ত থাকা চন্দ্রশেখর কুন্ডু দীর্ঘদিন ধরে পুরুলিয়া, বাঁকুড়ার বিভিন্ন এলাকায় বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করছেন। আমফানে ক্ষতিগ্রস্ত সুন্দরবনে দিনের পর দিন থেকে এসেছেন, গরিব, অসহায় মানুষদের মুখে তুলে দিয়েছেন খাবার, তৈরি করে দিয়েছেন ঘর। শুধু কি তাই, অসহায়দের দু’মুঠো ভাত তুলে দিতে খুলেছেন ফুড ব্যাংক। বিভিন্ন রেস্তোরাঁ বা অনুষ্ঠান বাড়ির বেঁচে যাওয়া খাবার তিনি তুলে দেন অসহায়দের জন্যে। যার কারণে সোশ্যাল মিডিয়ায় তিনি ‘ফুডম্যান’ হিসেবে পরিচিত।

একইসঙ্গে অভাবের সংসারের স্কুলছুট শিশুদের ফের স্কুলে যাওয়ার ব্যবস্থা করে চলেছেন তিনি। সঙ্গে রয়েছে যৌন কর্মীদের নিয়েও নিরলস কাজ। সেই তিনিই এদিন যোগ দেন তৃণমূলে। দলের রাজ্য দফতরে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর মতো একজন জনদরদী মানুষ তৃণমূলে যোগ দেওয়ায় ‘কঠিন’ আসানসোলে রাজ্যের শাসকদল বেশ কিছুটা অ্যাডভান্টেজ পাবে বলেই মত রাজনৈতিক মহলের। চন্দ্রশেখর কুণ্ডুর সঙ্গে এদিন প্রায় ৫৫০ জন কংগ্রেস কর্মীও তৃণমূলে যোগ দিলেন। বেশ কিছু দিন ধরেই অন্য দলের নেতা কর্মীরা যোগ দিচ্ছেন রাজ্যের শাসক দলে। যাতে করে রাজ্যের রাজনীতিতে এক অন্য হাওয়া বইছে।

Related posts

হুগলীর শেওড়াফুলির জিটি রোডে ধর্নায় বসলেন রাজ‍্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান

E Zero Point

পূর্বস্থলীতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল চারটি বাড়ি

E Zero Point

ছয় বছরের প্রেম-বিবাহ শেষ হল আত্মহত্যায়ঃ গ্রেপ্তার ৩

E Zero Point

মতামত দিন