20/07/2026 : 10:08 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

বিধানসভা ভোটের মুখে ভাতারে তৃণমূলে ভাঙ্গন

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ৩ এপ্রিল ২০২১:


আর কয়েকদিন পরেই ভাতার বিধানসভায় ভোট। ঠিক ভোটের সামনেই তৃণমূল ছেড়ে বেশ কিছু পরিবার সিপিআইএম যোগদান করলেন। ফলে সিপিআইএম শিবির অনেকখানি মজবুত হবে বলে দাবি।

সিপিআইএম প্রার্থী নজরুল হকের দাবি, তৃণমূলের জনবিরোধী, তোলাবাজি লুট, শিল্প ও কৃষি বিরোধী রাজনীতির জন্যই আজ সিপিআইএম যোগ দান।

বলগোনা স্টেশন সংলগ্ন পাড়া থেকে ৬০টি পরিবারের শতাধিক তরুণ তৃণমূল থেকে সিপিআই(এম) যোগ দিলেন। তাদের হাতে ভাতাড় ১নং এরিয়া কমিটির নেতৃত্ব পার্টির পতাকা তুলে দেন। উপস্থিত ছিলেন ভাতাড় বিধানসভা নির্বাচনের প্রার্থী নজরুল হক, এরিয়া কমিটির সম্পাদক সুভাষ মন্ডল সহ এরিয়া কমিটির নেতৃত্ব।

ভাতার বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মান গোবিন্দ অধিকারী দাবি, সম্পূর্ণ মিথ্যা, তৃণমূল ছেড়ে সিপিএমে যায়নি। ওটা সিপিএমের নাটক।

সব মিলিয়ে ভোটের আগে এই দল রদবদল তৃণমূলকে অনেকটাই চিন্তায় ফেলবে বলে দাবি

Related posts

গোবরডাঙ্গা ও হাবরা গ্রামীণ এলাকায় বনধে ব্যাপক সাড়া

E Zero Point

মঙ্গলকোটের দীর্ঘসোয়া প্রাথমিক বিদ্যালয়ে আনন্দে দিন কাটাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা

E Zero Point

পাণ্ডুয়ার বামপন্থী যুব সংগঠনের উদ্যোগে ৫০০ বৃক্ষরোপন

E Zero Point

মতামত দিন