30/08/2026 : 6:21 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

বৈদ্যবাটি জিটি রোডে পথ অবরোধ

জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী, বৈদ্যবাটি, ১৫ অগস্ট ২০২০:


আমফানের ক্ষতিগ্রস্ত হয় বৈদ্যবাটি জিটি রোডে ধারে বড় একটি গাছ।  স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে স্থানীয় প্রশাসন এবং সিইএসসি দপ্তরে অভিযোগ জানায়। কয়েক মাস হয়ে গেলেও  মেলেনি কোন সুরাহা। আতঙ্কে দিন কাটছিল বৈদ্যবাটী পোস্ট অফিস ও জোড়া অশ্বত্থতলার  এলাকার বাসিন্দাদের।  শুক্রবার ভোরে ক্ষতিগ্রস্ত গাছটিকে ধাক্কা মারে একটি ট্রাক।  ফলে গাছটি উপড়ে পরে  বিদ্যুতের তারের উপর।  স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাঝেমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকা। বিভিন্ন জায়গায় অভিযোগ  জানিয়েও কোন সমাধান না মেলায় আজ সকালে স্থানীয় বাসিন্দারা  জি টি রোড অবরোধ করে। এক ঘন্টা ধরে চলে অবরোধ। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ আসে  গাছটি কাটার  আশ্বাস দিলে  অবরোধ উঠে যায়।

Related posts

বৈঁচিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা

E Zero Point

১৮ বছর আগে বিয়ে, মেমারিতে ত্রিকোন প্রেমের সম্পর্কের জেরে মৃত্যু হলো গৃহবধূর

E Zero Point

গোপ গন্তার-২ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল

E Zero Point

মতামত দিন