30/08/2026 : 1:47 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

রাজ্যে সরকার নয় সার্কাস চলছে, সাতগেছিয়ায় বাম নেত্রী মীনাক্ষী মুখার্জী

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৭ এপ্রিল ২০২১:


মঙ্গলবার বিকালে মেমারি সাতগেছিয়া বাজারে সংযুক্তা মোর্চার সিপিআইএম প্রার্থী অনুপম ঘোষের সমর্থনে একটি জনসভা হয়। । এদিনের সভাতে মুল বক্তা ছিলেন নেত্রী মীনাক্ষী মুখার্জী এছাড়াও উপস্থিত ছিলেন পার্টি নেতা তাপস চ্যাটার্জী, সুকান্ত কোঙার, সৈয়দ মহম্মদ হিদায়েতুল্লা, অশেষ কোঙার।

বর্তমান বাম প্রজন্মের মধ্যে জনপ্রিয় নেত্রী মীনাক্ষী মুখার্জী বাংলা-হিন্দী ভাষা মিশিয়ে প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার শব্দবাণে বিদ্ধ করে বলেছে পশ্চিমবঙ্গে সরকার নয় সার্কাস চলছে। তিনি কটাক্ষ করে বলেন হাতি বেঁধে দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ নবান্নে রাখতে পারবেন না। তৃণমূল বিজেপির পায়ের তলায় আত্মসমর্পণ করেছে। বিজেপির ঘোষিত প্রার্থী তালিকার মধ্য ৭৫ শতাংশই তৃণমূলের দলত্যাগী। সাধারণ মানুষকে আবেদন করেন অঙ্কটা বুঝে বিকল্প হিসেবে সংযুক্ত মোর্চাকে ভোট দেওয়ার আর্জি জানান। তিনি বলেন, টেট-কেলেঙ্কারির অভিযোগে কালনার বিদায়ী বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুকে গ্রেফতার করা হল না কেন।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন প্রবীন নেতা সুকান্ত কোঙার, পশ্চিমবঙ্গ গত ১০ বছরে গণতন্ত্র নেই। ডবল ইঞ্জিন মানে ডবল সন্ত্রাস। তৃণমূল-বিজেপি একই ইঞ্জিন। তৃণমূলের এঁটোকাটা দলছাড়া বিজেপির প্রার্থী নেই।

 

Related posts

মন্তেশ্বর ব্লকে পথশ্রী প্রকল্পের রাস্তা শিলান্যাস

E Zero Point

সাতগেছিয়ায় জাতীয় কংগ্রেসের ২১শে জুলাইয়ের মিছিলগামী বাসে হামলার অভিযোগে থানায় ডেপুটেশন

ezeropoint

মেমারিতে জুয়ার ঠেকে পুলিশি হানা, গ্রেপ্তার ৩

E Zero Point

মতামত দিন