30/08/2026 : 3:47 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

তৃণমূল প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার দেবীপুরে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ৭ এপ্রিল ২০২১:


আগামী ১৭ এপ্রিল মেমারি বিধানসভা নির্বাচন। একদিকে যেমন সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী মধুসূদন ভট্টাচার্য বিভিন্ন অঞ্চলে প্রচার ও মিটিং করছেন অন্যদিকে অন্যান্য তৃণমূল নেতা-কর্মীরা পাড়ায়-পাড়ায়, বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল সরকারের উন্নয়ণের প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বারের মতো মুখ্যমন্ত্রী করার জন্য।

বুধবার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ণ্যগ্রাম-ধর্মসিমলা গ্রামে মেমারি ১ পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুল হাকিমের নেতৃত্বে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হলো। এদিন উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্য মোল্লা মহিরুদ্দিন, শেখ সইদুল, বুদ্ধদেব হালদার, আশিবর রহমান সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

তৃণমূল নেতা আব্দুল হাকিম জানান যে, দিদির উন্নয়ণের দিকে লক্ষ্য রেখে মানুষ যাতে জোড়া ফুল চিহ্নে ভোট দেন সে ব্যপারে প্রচার করার সাথে সাথে মানুষকে বিভিন্ন পরিষেবা সম্পর্কে অবগত করা হয়। লোকসভা নির্বাচনে অঞ্চলভিত্তিক আশানুরুপ ফল না হলেও বিধানসভা নির্বাচনে ফল খুব ভালো হবে।

Related posts

মন্তেশ্বরে গ্যাস সিলিন্ডারের রেগুলেটর থেকে আগুন বাড়িতে

E Zero Point

তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় অনুষ্ঠিত হলো চাটাই বৈঠক

E Zero Point

দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে উচ্চ পর্যায়ের সরকারী প্রতিনিধিদল

E Zero Point

মতামত দিন