30/08/2026 : 9:11 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

করোনা অতিমারীর মধ্যেও বাংলায় চলছে ষষ্ঠ দফার নির্বাচন

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ২২ এপ্রিল ২০২১:


করোনার ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। 0প্রতিদিনই নতুন আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে নতুন রেকর্ড গড়ছে দেশ।

এর মধ্যেও জীবনের তোয়াক্কা না করে বাংলায় চলছে ষষ্ঠ দফার ভোট।
আজ বৃহস্পতিবার মোট ৪৩টি কেন্দ্রে ভোটগ্রহণ।
সকাল সকাল বর্ধমানের পূর্বস্থলীর দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপন দেবনাথ ভোট দিলেন বিদ্যানগর হাই স্কুলে।


পূর্বস্থলীর ভোট নিয়ে আত্মবিশ্বাসী স্বপন দেবনাথ বলেন, “এখনও পর্যন্ত পরিস্থিতি ভালোই। মানুষ লাইন দিয়ে ভোট দিচ্ছেন। কোনও অশান্তির খবর নেই।তিনি সারা বছর মানুষের সঙ্গে থেকেছেন, রাজ্য সরকার মানুষের কল্যাণে কাজ করেছে গত ৫ বছর। তারই নিরিখে ভোট পড়বে ইভিএমে। তৃতীয়বারের জন্য সরকার গড়বে তৃণমূল”।


সবমিলিয়ে তিনি আত্মবিশ্বাসী যে এই বারেও বাংলার সরকার গড়বে বাংলার মেয়ে।
অন্যদিকে, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের ‘অভূতপূর্ব সাফল্যে’র ধারা বজায় রেখে ‘সোনার বাংলা’ গড়তে মরিয়া বিজেপি।

Related posts

মেমারিতে এস.এফ.আই.-এর পথ অবরোধ

E Zero Point

মানসিক অবসাদে আত্মঘাতী ভাতারের গৃহবধূ

E Zero Point

চুঁচুড়ায় অনুষ্ঠিত হলো ক্রিকেট ম্যাচ

E Zero Point

মতামত দিন