06/06/2026 : 12:30 PM
আমার বাংলা

ভিনরাজ্য থেকে আগত বিমানযাত্রীদের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক বাংলায়

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ২৩ এপ্রিল ২০২১:


এই মুহূর্তে রাজ্যে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী । প্রতিদিন নিয়ম করে বাড়ছে আক্রান্তের সংখ্যা । এমতাবস্থায় দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় — এই পাঁচ রাজ্য থেকে পশ্চিমবঙ্গের বিমানে ওঠার আগে প্রত্যেক যাত্রীকে আরটিপিসিআর টেস্ট এবং কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হল । অন্যথায় রাজ্যের মাটিতে তিনি নামতে পারবেন না বিমানযাত্রীরা ৷ শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার ।

একই সঙ্গে এই রিপোর্টে আরও জানানো হয়েছে, একই ধরনের বিজ্ঞপ্তি জারি হয়েছে মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক ও তেলাঙ্গানা থেকে আসা যাত্রীদের জন্য । উভয় ক্ষেত্রেই যাত্রীদের বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর টেস্ট এবং করোনা নেগেটিভ রিপোর্ট জমা করতে হবে । তবেই এই রাজ্যগুলোর যাত্রীরা বাংলায় আসার বিমানে ওঠার অনুমতি পাবেন ।

Related posts

মেমারি ক্রিষ্টাল মডেল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইনে

E Zero Point

কালনায় মাঠে কাজ করার সময় বাজে মৃত্যু

E Zero Point

শহীদ দিবস – অঘোষিত বনধ

E Zero Point

মতামত দিন