27/08/2026 : 6:11 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

পুকুর থেকে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ৩ মে ২০২১:


পুকুর থেকে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার রেগুলেটেড মার্কেট সংলগ্ন এলাকায়।
পুকুরের ধার থেকে একটি সাইকেল উদ্ধার করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩৫ বছর বয়সী এক যুবকের দেহ উদ্ধার হয় পুকুর থেকে।
সোমবার দুপুরে ইংরেজবাজার রেগুলেটেড মার্কেট সংলগ্ন এলাকায় একটি পুকুরে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। যদিও মৃত যুবকের নাম পরিচয় বলতে পারিনি স্থানীয়রা। নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তবে খুন না আত্মহত্যা তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Related posts

মোটর বাইক না দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন

E Zero Point

ভ্যাক্সিনেশনের সাথে চারাগাছ বিতরণ ভাতারে

E Zero Point

পুণ্যার্থীদের জলদানের সঙ্গে পরিবেশ স্বচ্ছতার বার্তা মেমারিতে

E Zero Point

মতামত দিন