14/07/2026 : 11:56 PM
আমার বাংলাগুসকরাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গুসকরায় শঙ্খ ও উলুধ্বনির মধ্য দিয়ে দিদিকে স্বাগত জানালেন কর্মীরা

জিরো পয়েন্ট নিউজ – জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা, ৫ মে ২০২১:


অবশেষে লড়াই শেষ। গত ২ রা মে শেষ পর্যন্ত ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্বপ্ন পূরণ হলো এবং ৫ ই মে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করলেন
বাংলার নিজের মেয়ে মমতা ব্যানার্জ্জী।


শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে আনন্দে মেতে ওঠে গুসকরা শহর মহিলা তৃণমূল কংগ্রেস। শহর সভাপতি কুশল মুখার্জ্জীর নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের নেত্রী ও কর্মীরা গুসকরা শহরের দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন। বাংলার চিরাচরিত মঙ্গল সূচক ধ্বনি শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে শপথ অনুষ্ঠানের সময়টিকে স্মরণীয় করে তোলা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী ব্রততী চৌধুরী, সোনালী দাস, ভগবতী ঘোষ, শীলা আঁকুড়ে, সাধনা কোনার, যমুনা শিকারী সহ তৃণমূলের অন্যান্য পদাধিকারীরা।
সাধনা কোনার বলেন – আমাদের মূল লক্ষ্য ছিল ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানকে সফল করে তোলা।

‘দিদি’ আবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন এটাই সবচেয়ে আনন্দের।
অন্যদিকে কুশল বাবু বলেন – ‘দিদি’র নির্দেশে বিজয় মিছিল বন্ধ। কোভিড প্রোটোকল মেনে আজ শুধু শঙ্খ ও উলুধ্বনির মধ্য দিয়ে দিদিকে স্বাগত জানানো হলো।

Related posts

হনুমান মন্দির ভাঙার অভিযোগ

E Zero Point

বিয়ের প্রতিশ্রুতি পালনের কথা বলতে গিয়ে হেনস্তর শিকার যুবতী

E Zero Point

জামালপুরে সপ্তাহব্যাপী মহিলা রক্তদান শিবিরের উদ্বোধন করলেন সভাধিপতি শম্পা ধাড়া

E Zero Point

মতামত দিন