15/09/2026 : 5:29 AM
আমার দেশ

দেশজুড়ে ১৯ কোটির বেশি টিকাকরণ হয়েছে, দৈনিক সংক্রমণের হার কমেছে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ২১ মে ২০২১:


দেশজুড়ে টিকাকরণ অভিযানের তৃতীয় পর্বে আজ ১৯,১৮,৭৯,৫০৩টি টিকার ডোজ দিয়ে ভারত, কোভিড – ১৯ এর টিকাকরণে নতুন মাইলফলক স্পর্শ করলো। এদের মধ্যে স্বাস্থ্যকর্মীরা প্রথম ডোজ পেয়েছেন, ৯৭,২৪,৩৩৯টি এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন, ৬৬,৮০,৯৬৮টি। সামনের সারিতে থাকা করোনা যোদ্ধাদের মধ্যে ১,৪৭,৯১,৬০০ জন প্রথম ডোজ ও ৮২,৮৫,২৫৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ৪৫ – ৬০ বছর বয়সী নাগরিকদের মধ্যে ৫,৯৮,৩৫,২৫৬ জন প্রথম ডোজ ও ৯৫,৮০,৮৬০ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ষাটোর্ধ নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন, ৫,৬২,৪৫,৬২৭ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন, ১,৮১,৩১,১০২ জন। ১৮ – ৪৪ বছর বয়সীদের মধ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন, ৮৬,০৪,৪৯৮ জন। এদের মধ্যে ৬৬.৩২ শতাংশ বাস করেন ১০টি রাজ্যে।

গত ২৪ ঘন্টায় ২০,৬১,৬৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এক দিনে সর্বাধিক নমুনা পরীক্ষা করে ভারত, নতুন রেকর্ড তৈরি করলো। দৈনিক সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে, ১২.৫৯ শতাংশ।

ভারতে গত ২৪ ঘন্টায় ৩,৫৭,২৯৫ জন আরোগ্য লাভ করেছেন। পর পর ৮ দিন দৈনিক আরোগ্য লাভের হার নতুন সংক্রমণের থেকে বেশি। ভারতে আজ পর্যন্ত ২,২৭,১২,৭৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় কোভিড মুক্তির হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.২৫ শতাংশে। এদের মধ্যে ৭৪.৫৫ শতাংশ ১০টি রাজ্যের বাসিন্দা।

পর পর ৫ দিন দৈনিক সংক্রমণ ৩ লক্ষের কম। গত ২৪ ঘন্টায় ২,৫৯,৫৫১ জন সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে ৭৬.৬৬ শতাংশ ১০টি রাজ্যের বাসিন্দা। তামিলনাডুতে ৩৫,৫৭৯ জন, কেরালায় ৩০,৪৯১ জন সংক্রমিত হয়েছেন।

এই মুহুর্তে দেশে সক্রিয় চিকিৎসাধীনের সংখ্যা ৩০,২৭,৯২৫। ভারতে মোট সংক্রমিতের ১১.৬৩ শতাংশ এই মুহুর্তে চিকিৎসাধীন। এদের মধ্যে ৬৯.৪৭ শতাংশ ৮টি রাজ্যের বাসিন্দা।

Related posts

এনসিআরপিবি ৩১ হাজার কোটি টাকার বেশি একাধিক প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি টাকার বেশি ঋণ মঞ্জুর করেছে : দুর্গাশঙ্কর মিশ্র

ezeropoint +91 7797331771

কোল ইন্ডিয়া ২০২৩-২৪ অর্থবর্ষের মধ্যে ৫০০টি প্রকল্পে ১.২২ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ বিনিয়োগ করবে

ezeropoint +91 7797331771

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী

ezeropoint +91 7797331771

মতামত দিন