12/04/2026 : 6:57 PM
আমার বাংলাখণ্ডঘোষদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মামার হাতে নৃশংস ভাবে খুন কিশোরী ভাগ্নি

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, খণ্ডঘোষ , ৬ জুন ২০২১:


নিজের মামার হাতে নৃশংস ভাবে খুন হল কিশোরী ভাগ্নি। মৃত কিশোরীর নাম পায়েল খাতুন,বয়স ১৭ বছর। পূর্ব বর্ধমানের, খণ্ডঘোষ থানার, লতিফপুর গ্রামের ঘটনা।এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা গেছে মৃত কিশোরী স্বামী পরিত্যক্ত মায়ের সাথে মামা বাড়িতে থাকত। কিশোরীর কিছুটা আচরণ গত সমস্যা ছিল বলে জানান এলাকাবাসী।জানা গেছে প্রায়শই সে অন্যের বাড়িতে দিন কাটাতো।গত কয়েকদিন বাইরে থকার পর কিশোরী বাড়ি এলে ধারালো অস্ত্র দিয়ে মামা মারধর করে। তারপর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়।ঘটনার সময় পায়েলের মা বাড়িতে ছিল না।

প্রতিবেশীরা জানান, হত্যার জন্য সহযোগিতা করে মৃতার দিদিমা ও মামী।পরে পাড়ার লোকজন ঘটনার কথা জানতে পেরে পুলিশ কে খবর দেয় । ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান সদর মহকুমা পুলিশ আধিকারিক আমিনুল ইসলাম খান,সি আই সি রজত কান্তি পাল, খণ্ডঘোষ থানার ওসি প্রসেনজিৎ দত্ত সহ অন্যান্য পুলিশ কর্মীরা।ঘটনার প্রাথমিক তদন্ত করে মৃতার দিদিমা কুর্সিয়া বেগম,মামী পারভীন বেগমকে আটক করে পুলিশ ।মামা শেখ জিয়ারুল রহমান ঘটনার পরই চম্পট দেয়।

পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য এলাকার লোক সরব হয়েছে।পুলিশ সূত্রে জানা যায় একটি অস্বাভাবিক মামলা রুজু করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।

Related posts

গাপ্পি মাছের চারা বিতরণ

E Zero Point

অবৈধ বাজি কারখানায় আগুন মৃত এক

E Zero Point

বিজেপির সাংগঠনিক সভা উঁচুলপুকুড়িতে

E Zero Point

মতামত দিন