30/05/2026 : 9:41 AM
আমার বাংলা

বর্ধমান গ্রীন হান্টার, রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ও দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবনে প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণ

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, সুন্দরবন, ১৮ জুন ২০২১:


বর্ধমান গ্রীন হান্টার, সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ও দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবনের গোসাবা এলাকার সোনাগাও এ অসহায় ৫০০ টি পরিবারের হাতে ত্রাণ তুলে দিলো | গদখালি থেকে লঞ্চে ২ ঘন্টার রাস্তা অতিক্রম করে ত্রাণ পৌছালো এই তিনটি স্বেচ্ছাসেবী সংস্থা | এতো দারিদ্র অসহায় তারপর ইয়াস এ লন্ডভন্ড হয়ে গেছে সোনাগাও এলাকার মানুষের |

তিন লক্ষ টাকার চাল, ডাল, আলু পিয়াঁজ, চিরে, চিনি, সেনিটারি নেপকিন, কাপড় জামা এমনকি বাচ্চাদের খাতা পেন্সিল ও প্রদান করা হয় | এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রীন হান্টার এর সম্পাদক রাকেশ খান, সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সম্পাদক তথা দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সম্পাদক মোল্লা সফিকুল ইসলাম সহ অনেক বিশিষ্ট ব্যক্তিরা | ওই এলাকার মানুষেরা সাংবাদিকদের এই ধরণের কাজে এলাকার মানুষেরা খুব খুশি | তারা বলেন সাংবাদিকরা খবর সংগ্রহ করতে আসে কিন্তূ ত্রাণ বিলি করতে দেখিনি |

Related posts

বেশি মার্জিনে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করার আহ্বান বিধায়কের

E Zero Point

কালনায়  প্রতিমা শিল্পীরা চরম বিপাকে

E Zero Point

বর্ধমানে প্রথম বৈকালিক রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন