জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ১৯ জুন ২০২১:
রক্তদান জীবন দান, মানবকল্যাণের আরেক নাম রক্তদান রক্তদান জীবন বাঁচায়। যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময়মত সুলভে উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করতে রক্তদানে সচেতনতা বাড়ানোর জন্য সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে
এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের উদ্যোগে এবং বাগিলা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় এবং বাগিলা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি অর্ক ব্যানার্জীর ঐকান্তিক প্রচেষ্টায় কালসি প্রাইমারি স্কুলে বর্ধমান ফুটিস ক্লাবের সহযোগিতায় এবং বর্ধমান মেডিকেল কলেজ এর মাধ্যমে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
শারীরিক অসুস্থতার জন্য বিধায়ক অনুষ্ঠানে না এসে ভার্চুয়াল ভাবে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে ভাষণ দেন। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা সহ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত, স্বপন ঘোষাল, জেলা ছাত্র পরিষদের সহ-সভাপতি মুকেশ শর্মা, ব্লক যুব কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র সিং, মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ সাঁতরা, ব্লক প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সনাতন হেমরম, পঞ্চায়েত সমিতির সদস্য পার্থ সিদ্ধান্ত সহ অন্যান্য নেতৃত্ব সকল ও তৃণমূল কর্মীবৃন্দ।
রক্তদানের পর প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে গাছের চারা ও বিধায়কের উৎসাহ পত্র তুলে দেয়া হয়। এছাড়াও ‘একই বৃন্তে দুটি কুসুম’ নামক বাচ্ছাদের নাটক অনুষ্ঠিত হয়।
আজকের রক্তদান শিবির থেকে বাগিলা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি মানপত্র পাঠ করার পাশাপাশি ভার্চুয়াল ভাবে প্রদান করা হয় বিধায়কের উদ্দেশ্যে।




