02/03/2026 : 8:33 AM
আমার বাংলাগুসকরাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

‘দুয়ারে ভ্যাকসিন’ প্রকল্পের সুযোগ পেল গুসকরাবাসী

জিরো পয়েন্ট নিউজ – জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, মঙ্গলকোট, ২৬ জুলাই ২০২১:


মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা ব্যানার্জ্জীর মূল লক্ষ্য ছিল তার সরকারের স্বপ্নের প্রায় সত্তরটা প্রকল্পের সুযোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এরজন্য তিনি ‘দুয়ারে সরকার’ কার্যক্রম গ্রহণ করেন। তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রধান লক্ষ্য ছিল করোনার আক্রমণে বেসামাল রাজ্যবাসীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য দ্রুত টিকাকরণ করা। যারা প্রবীণ ও শারীরিক ভাবে অক্ষম এবং যাদের পক্ষে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া সম্ভব নয় তাদের জন্য তিনি ব্যবস্থা করলেন ‘দুয়ারে ভ্যাকসিন’ প্রকল্প।


নিজের এলাকায় এই প্রকল্পকে সার্থক রূপ দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলেন গুসকরা পৌরসভার মনোনীত প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য কুশল মুখার্জ্জী। গুসকরা শহরের ৪ নং ওয়ার্ডের তৃণমূল নেত্রী যমুনা শিকারী ও সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের কাছে খবর পেয়ে স্বাস্থ্যকর্মীকে সঙ্গে নিয়ে তিনি ২২ শে জুলাই হাজির হয়ে যান পঞ্চানন গোস্বামী, অপর্ণা সিনহা ও সন্ধ্যারানী পালের বাড়িতে। তার উপস্থিতিতেই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত ‘দুয়ারে ভ্যাকসিন’ প্রকল্পের মাধ্যমে বাড়িতেই তাদের করোনার প্রথম ডোজ সম্পন্ন করা হয়। বাড়িতে ভ্যাকসিন পেয়ে উপভোক্তারা তো বটেই বাড়ির সদস্যরা খুব খুশি। প্রসঙ্গত উপভোক্তাদের দু’জনের বয়স আশির উর্দ্ধে ও একজনের বয়স নব্বইয়ের কোঠায় এবং তিন জনই কার্যত চলশক্তিহীন।


অপর্ণা দেবীর নাতি প্রসেনজিৎ বাবু বললেন – বয়স জনিত কারণে এবং শারীরিক অক্ষমতার জন্য আমার ঠাকুমা, পাশের বাড়ির জেঠু ও পাড়ার অপর একজন প্রবীণার করোনার ভ্যাকসিন নিয়ে খুব চিন্তিত ছিলাম। এই পরিস্থিতিতে পৌরসভার সঙ্গে যোগাযোগ করি। ভাবতেই পারিনি কুশল বাবু নিজে উপস্থিত থেকে উনাদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্হা করবেন। এরজন্য প্রশাসক মণ্ডলীর প্রত্যেক সদস্যকে আমরা কৃতজ্ঞতা জানাই। আশাকরি দ্বিতীয় ডোজও সময় মত পাওয়া যাবে।
অন্যদিকে কুশল বাবু বলেন – আমি দলের একজন সৈনিক। প্রশাসক মণ্ডলীর সদস্য হিসাবে সরকারের সিদ্ধান্তকে আমি কেবল বাস্তবায়িত করেছি। এছাড়া পৌর এলাকায় একজনও প্রবীণ ও অক্ষম ব্যক্তি যাতে ভ্যাকসিন থেকে বঞ্চিত না হন তার জন্য আমাদের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তার পরামর্শ মত আমাদের প্রতিটি বুথ ও ওয়ার্ড সভাপতিরা সতর্ক আছে।

Related posts

মন্তেশ্বরে দুয়ারে সরকার

E Zero Point

মেমারিতে আবার বেআইনি মদ উদ্ধার, গ্রেপ্তার ৪

E Zero Point

নদীর ধার থেকে উদ্ধার হল এক মৃতদেহ

E Zero Point

মতামত দিন