26/02/2026 : 11:07 PM
দক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

১০০ দিনের বকেয়া মজুরি না পাওয়ায় নিমোর দিনমজুরদের মেমারি জিটি রোড অবরোধ

নূর আহামেদ, মেমারিঃ আজ মেমারি থানার নিমো এলাকায় অজস্র দিনমজুর ১ ঘন্টা জিটি রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনায় প্রকাশ মেমারি ১ ব্লকের নিমো-১ গ্রাম পঞ্চায়েতের অধীনস্ত দিনমজুরেরা নিমো-১ পঞ্চায়েত প্রধানের নির্দেশে ১৮ ও ৭ নং সংসদের ১০০ দিনের কাজ করেন। গত ২৫ এপ্রিল ২০১৯ সাহাপুর স্কুল থেকে নিমো রেললাইন পর্যন্ত মাটির রাস্তার নির্মাণ কার্যে প্রাস ২২০০ শ্রমিক কাজ করেন। তাদের বলা হয়েছিল কাজ সম্পূর্ণ হলে মজুরী দিয়ে দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত ১ বছরের উপর হয়ে গেলেও সেই কাজের মজুরী শ্রমিকরা পায়নি। তাদের অভিযোগ পঞ্চায়েত প্রধান উত্তম কৈবর্ত্তকে বারবার বলা সত্বেও  কোন সুরহা হয়নি। তাই বাধ্য হয়ে আজ প্রায় ৪০০ জবকার্ডধারী শ্রমিক নিমো পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিতে যায়, সেখানে পঞ্চায়েত প্রধানকে না পেয়ে তারা জিটি রোডে  ১ ঘন্টা ধরে অবরোধ করে অবস্থান বিক্ষোভ করেন।


মেমারি থানার পুলিশ বিক্ষোভরত শ্রমিকদের সাথে কথা বলে এবং তাদের বুঝিয়ে পথ অবরোধ তুলে দেওয়া হয়। ১ ঘন্টার অবরোধে জিটি রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবরোধ ওঠার পর দিনমজুরেরা মেমারি সমষ্টি উন্নয়ণ আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেন। বিডিও বিপুল কুমার  মন্ডল এই ব্যাপারটি খতিয়ে দেখার আশ্বাস দেন।

নিমো পঞ্চায়েতের প্রধান উত্তম কৈর্বত্ত জানান বিষয়টি খুব তাড়াতাড়ি সমাধান করা হবে।

দীর্ঘ দিন ধরে প্রায় ১ বছরের বেশি সময় ধরে দিনমজুরেরা ১০০ দিনের বকেয়া মজুরী না মেলায় এবং লকডাউন পরিস্থিতিতে কাজ হারানো শ্রমিকেরা অনেক কষ্টে আছেন। এত দিন ধরে কেন মজুরী বকেয়া আছে তার কোন সদুত্তর কেউই দিতে পারেনি। বিরোধীরা অভিযোগ করছে পঞ্চায়েতে যে ১০০ দিনের কাজেও দুর্নীতি আছে এই ঘটনা তার প্রমাণ।

ভিডিওতে দেখুন বিক্ষোভরত শ্রমিক কি বলছেন

নিমো পঞ্চায়েত থেকে ২বছর ধরে ১০০ দিনের মজুরী পাননি, শুনুন কি বলছে বিক্ষোভরত শ্রমিক

Zero Point- জিরো পয়েন্ট यांनी वर पोस्ट केले गुरुवार, ९ जुलै, २०२०

বিক্ষোভ থেকে লাইভ

২ বছর ধরে ১০০ দিনের বকেয়া মজুরি না পাওয়ায় নিমো পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দিনমজুরের বিক্ষোভ***বিভিন্ন সংবাদের আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবসাইট www.ezeropoint.net

Zero Point- জিরো পয়েন্ট यांनी वर पोस्ट केले गुरुवार, ९ जुलै, २०२०

Related posts

ভাতারে গুপ্ত বাড়ি লক্ষীপূজা সর্বজনীন পূজার রূপ নিয়েছে

E Zero Point

বর্ধমাবনে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সেবাকার্য

E Zero Point

অনাথ শিশুদের নিয়ে দুর্গাপুজো মন্ত্রী স্বপন দেবনাথের

E Zero Point

মতামত দিন