26/08/2026 : 10:08 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি জিটি রোডে বাইক দুর্ঘটনাগ্রস্ত আহত ব্যক্তির মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ ডেস্কঅতনু ঘোষ, মেমারি, ৬ অগাষ্ট ২০২১:


শুক্রবার সাতসকালে মেমারি থানার অন্তর্গত শোভনা মোড়ের কাছে জিটি রোডে একটি বাইক দুর্ঘটনায় যে ব্যক্তি গুরুতর আহত হয়েছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেমারি গ্রামীন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান অনাময়ে পাঠানো হয়েছিল।

সেখানে অবস্থার অবনতি হওয়া অনাময় থেকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল। জানা যায় কলকাতা যাওয়ার পথে তার মৃত্যু হয়। মেমারি থানার অন্তর্গত দেবীপুরের আলীপুর গ্রামের বাসিন্দা রঘুনাথ পরামানিকের পুত্র শ্যামল পরামানিক, বয়স আনুমানিক ২৪ বছর। আকস্মিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

সমানে চলছে নাড়া পোড়ানোর কাজ – কবে সচেতন হব!

E Zero Point

বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা

E Zero Point

মঙ্গলকোটের লাকুরিয়া ইয়ং অ্যকশন ক্লাবের উদ্যোগে এক দিনের ফুটবল প্রতিযোগিতা

E Zero Point

মতামত দিন