30/08/2026 : 11:19 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

মঙ্গলকোটের লাকুরিয়া ইয়ং অ্যকশন ক্লাবের উদ্যোগে এক দিনের ফুটবল প্রতিযোগিতা

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১৭ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের লাকুরিয়া ইয়ং অ্যকশন ক্লাবের উদ্যোগে এক দিনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে লাকুরিয়া গোপীনাথপুর খেলার মাঠে।

ফাইনালে মুখোমুখি হয়েছিল জালপাড়া হাসিখুশি একাদশ ও ঝিলেরা ধুম ক্ষেত্র স্মৃতি সংঘ । জালপাড়া হাসিখুশি একাদশ ২-১ গোলে জয়লাভ করে। ম্যান অফ দ্যা ম্যাচ হন জালপাড়া হাসিখুশি একাদশের ডেবিট মাইকেল। জয়ী দল কে ৩০০০০ আর্থিক অনুদান দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ব্লকের এ,পি,ও সুশান্ত পরামানিক লাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অষ্টধর গড়াই, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার, এলাকার বিশিষ্ট সমাজসেবী মনোরঞ্জন ঘোষ, শেখ হায়দার, সহ বিশিষ্ট ব্যক্তিগণ।

লাকুরিয়া ইয়ং অ্যকশন ক্লাবের সভাপতি অসীম দাস জানান, দীর্ঘদিন ধরে আমাদের ক্লাব ফুটবল টুর্নামেন্ট করে আসছে। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্লাবগুলোকে আর্থিকভাবে সাহায্য দিচ্ছে তাই খেলার মান অনেক বৃদ্ধি পেয়েছে। খেলায় জয়ী ও বিজয়ী দলকে আর্থিক পুরস্কারসহ ট্রফি দেয়া হবে ক্লাবের পক্ষ থেকে।

Related posts

লক্ষ্য ২০২১ ভোটঃ বাংলায় হিন্দি অ্যাকাডেমি গঠনের ঘোষণা

E Zero Point

কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা মঙ্গলকোটে

E Zero Point

রিক্সায় সিয়াচেন অভিযান সত্যেনের, মেমারিতে সংবর্ধনা

E Zero Point

মতামত দিন