31/08/2026 : 10:26 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে করোনা সংক্রমণ রুখতে রেশন দোকানগুলিতে ভিড় না করার আবেদন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ৭ অগাষ্ট ২০২১:


করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে করোনা আক্রান্তের সংখ্যা রাজ্য তথা মেমারি শহরে অনেকটাই নিয়ন্ত্রিত। একদিকে যেমন রাজ্যে করোনার বিধিনিষেধ এখনও ১৫ অগাষ্ট পর্যন্ত নির্ধারিত করা আছে। অন্যদিকে গ্রাহকদের রেশন কার্ডের সঙ্গে দ্রুত করতে হবে আধার লিঙ্ক। রেশন দোকানে গেলেই মিলছে এই পরিষেবা। তাই স্বাভাবিক ভাবেই রেশন দোকানে ভিড় বাড়ছে।

এমতাবস্থায় রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের মেমারি ১ ব্লকের আধিকারিক কমল সরকার মেমারিবাসীর জন্য আবেদন করেন যে, সোমবার ব্যতীত মাসের যে কোন দিন আপনার পরিবারের রেশন তুলে আনতে পারেন আপনার রেশন ডিলারের কাছে।

তিনি আরও জানান যে, ভিড়ের কারণে যেহেতু কোভিড সংক্রমণ বৃদ্ধি পায় তাই মাসের শুরুতেই রেশন দোকনে ভিড় না করে যে দিনগুলিতে ভিড় কম হয় সেই দিনগুলিতে রেশন তুলুন।

Related posts

১৭ মাসের দিতিপ্রিয়া ব্রেন ক্যান্সার আক্রান্ত

E Zero Point

ভাতারে করোনা যুদ্ধে জয়লাভ করলো দুই বছরের শিশু

E Zero Point

অবশেষে ছাড়পত্র মিলল রটন্তী পুজোর মেলার

E Zero Point

মতামত দিন