14/07/2026 : 4:05 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে পথদুর্ঘটনায় সদ্যবিবাহিত যুবকের মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৩ অগাষ্ট ২০২১:


মাত্র তিন মাস আগে বিয়ে হয়েছিল মেমারি থানার অন্তর্গত বাগিলা অঞ্চলের কিসকিন্দা গ্রামের ২৪ বছরের যুবক সাদিকুল হকের। পেশায় ডিম ব্যবসায়ী সাদিকুল হক আজ শুক্রবার বিকালে সাইকেলে করে গ্রাম থেকে মেমারি বাজারে রওনা দিয়েছিলেন। কিন্তু ঘরে ফেরা হলো না আর।

শুক্রবার বিকালে মেমারি জি. টি. রোডের কাছে বাগিলা মোড়ে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হলো সাদিকুল হকের। জানা যায় যে এফসিআই গোডাউন ও শিবশক্তি কোল্ড স্টোরেজের সামনে জি. টি. রোডে একটি রিকভারি ক্রেন সেই সময় মেমারির দিকেই আসছিল। এমতাবস্থায় ক্রেনটি সাইকেল আরোহী সাদিকুল হককে পিছন থেকে ধাক্কা মারে।

সাদিকুল হকের মাথায় গুরুতর চোট লাগে এবং প্রত্যক্ষদর্শীরা গুরুতর জখম অবস্থায় তাকে মেমারি গ্রামীন হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

মেমারি থানার পুলিশ রিকভারি ক্রেনটিকে আটক করলেও ড্রাইভার পলাতক। স্থানীয় সূত্রে জানা যায় মেমারি থানা এলাকায় প্রায় সমস্ত দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলোকে উক্ত রিকভারি ক্রেনের মাধ্যমে উদ্ধার করা হয়।

Related posts

দীর্ঘ ১৬ মাস বেতনহীন, বর্ধমানের জাতীয় শিশু শ্রমিক প্রকল্পের স্টাফরা

E Zero Point

বাৎসরিক শ্রীশ্রী বাবা বুড়ো রাজ পুজো

E Zero Point

এনআইএ মামলায় অসুস্থতার পর পরিবহন সমস্যা দেখালেন ছত্রধর 

E Zero Point

মতামত দিন