29/08/2026 : 2:30 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

স্বাধীনতা দিবসে মেমারি থানার মানবিক উদ্যোগ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৫ অগাষ্ট ২০২১:


স্বাভাবিক ভাবে আমরা পুলিশকে অপরাধ দমন ও নাগরিক সুরক্ষার অতন্দ্র প্রহরী হিসাবে দেখে থাকি। পুলিশ মানেই সাধারণ মানুষ হোক কিংবা অপরাধী সকলের মনে একটু ভয়ের কারণ। কিন্তু পুলিশের মানবিক রূপও আমরা সমাজের বুকে দেখতে পায়।

৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মেমারি থানার মানবিক উদ্যোগ। রবিবার সকালে মেমারি থানার ওসি দেবাশীষ নাগের তত্ত্বাবধানে মেমারি গ্রামীন হাসপাতালের রুগীদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় ও ফল-মিষ্টি বিতরণ করা হয়।

অন্যদিকে মেমারি থানা প্রাঙ্গণে দুঃস্থ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও তাদের হাতে জাতীয় পতকা তুলে দেওয়া হয়। মেমারি পৌর এলাকার প্রায় ২৫০ জন প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

Related posts

কেন্দ্র সরকারের স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের গ্রেডিং-এর মূল্যায়নে রাজ্যের আই.টি.আই-গুলির শীর্ষস্থান

E Zero Point

গাড়ির ধাক্কায় গুরুতর আহত ভাতারের দুই স্কুলছাত্রী

E Zero Point

মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু এক মহিলার

E Zero Point

মতামত দিন