12/07/2026 : 4:27 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

দীর্ঘদিনপর কালনায় পৌরসভার প্রশাসক নিযুক্ত

জিরো পয়েন্ট নিউজ কমল বড়া, মন্তেশ্বর, ১৭ অগাষ্ট ২০২১:


দীর্ঘদিন পৌরসভার প্রশাসক ফাঁকা থাকার পর কালনা পৌরসভায় নব নিযুক্ত পৌর প্রশাসক পদে এলেন আনন্দ দত্ত মহাশয়। সঙ্গে আরো চারজন। তাদরে কালনা পৌর সভায় সম্বোর্ধিত করলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ ও কালনা তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি তপন পরেল। জানা যায় দীর্ঘদিন ধরে কালনা পৌরসভার প্রশাসক পদটি ফাঁকা ছিল, তার দায়িত্বভার সামলেছিলেন কালনা পুরসভার ফিনান্স ডিপার্টমেন্ট এর আধিকারিক, অংশুমান বসু ।


বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত এর দায়িত্বভার সামলেছিলেন বর্তমান বিধায়ক দেবপ্রসাদ বাগ। নির্বাচন বিধি চালু হয়ে যাবার পর এই পদ থেকে তিনি সরে যান। সেই কারণে এই পদটি দায়িত্বে ছিলেন, কালনা পুরসভার ফিনান্স ডিপার্টমেন্ট এর আধিকারিক, অংশুমান বসু । নবান্ন থেকে নোটিফিকেশন জারি করার পর মঙ্গলবার আনন্দ দত্ত( প্রশাসক) সহ প্রশাসক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, সঙ্গে রয়েছেন মোনালিসা ব্যানার্জি ,নিউটন মজুমদার এবং প্রাক্তন কাউন্সিলার সঞ্জয় বিশ্বাস দায়িত্বভার গ্রহণ করলেন। প্রশাসকের চেয়ারে কেউ না থাকায় সমস্ত কাজ কর্মের বিলম্ব হচ্ছিল সেই কারণে প্রশাসক পদে বহাল হওয়ার পর আনন্দবাবু’ জানালেন সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। কালনা শহরবাসী যাতে সমস্ত কাজের সুবিধা পায় এবং তাড়াতাড়ি হয় সেটাই তিনি দেখবেন।

Related posts

নতুন ব্লক সভাপতিকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ জামালপুরে

E Zero Point

দেবীপুরে লাইন পাড়াপার করতে গিয়ে স্কুটি আরোহীর মৃত্যু

E Zero Point

মঙ্গলকোটের চন্দ্রপুরে রেশনের মাল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পরল এক ব্যক্তি

E Zero Point

মতামত দিন