16/07/2026 : 12:49 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

জল্পনার অবসানঃ মেমারির পৌরপিতা স্বপন বিষয়ী, উপ-পৌরপিতা সুপ্রিয় সামন্ত

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, এম. কে. হিমু, মেমারি,  ১৫ মার্চ ২০২২:


সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার বর্ধমানে সংস্কৃতি হলে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, স্বপন বিষয়ী মেমারি পৌরসভার পৌরপিতা এবং সুপ্রিয় সামন্ত উপ পৌরপিতা।

তৃণমূল শাসিত মেমারি পৌরসভার বিগত দুটি বোর্ডের মনোনীত চেয়াররম্যান স্বপন বিষয়ীকে তৃতীয়বারের জন্য পৌরপিতার দায়িত্বভার দেওয়া হলো। অন্যদিকে সুপ্রিয় সামন্ত দ্বিতীয়বারের জন্য উপ পৌরপিতার দায়িত্ব পেলেন।

মেমারি পৌরসভার ১৫টি ওয়ার্ড তৃণমূল কংগ্রেস দখল করেছে এই নির্বাচনে। ৪ নং ওয়ার্ডটি বিরোধী দল কংগ্রেসের দখলে। আগামীকাল বুধবার মেমারি কৃষ্টি প্রেক্ষাগৃহে সকাল ১১টার সময় মেমারি পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান।

 

Related posts

মহা ধুমধামে রাধা গোবিন্দর পূজা ভাতারে

E Zero Point

২০০ বছরের লক্ষী পুজো মেমারির লাহা বাড়ীতে

E Zero Point

“দিদি আমি একশো বছর বাঁচতে চাই”-স্বাস্থ্যসাথী কার্ড হাতে নিয়ে বললেন ৯৬ বছরের বৃদ্ধা

E Zero Point

মতামত দিন