27/08/2026 : 12:25 PM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

১৭ মাসের দিতিপ্রিয়া ব্রেন ক্যান্সার আক্রান্ত

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কাটোয়া, ২১ মে ২০২২:


পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পৌরসভার ১১নং ওয়ার্ডের পানুহাটের আদর্শপল্লী এলাকার একটি বাচ্চা মেয়ে ব্রেন ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। বাচ্চা মেয়ের নাম দিতিপ্রিয়া দেবনাথ,বয়স ১৭ মাস। বাবার নাম দীপঙ্কর দেবনাথ মা অনু দেবনাথ দাদু দিলীপ দেবনাথ। দীপঙ্কর-অনু তাদের একমাত্র মেয়ে দিতিপ্রিয়া বর্তমানে ব্রেন ক্যান্সারে রোগে আক্রান্ত হয়েছে। পরিবারের লোকজন জানান ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে আমাদের বাড়ির বাচ্চা মেয়েটি। মেয়ের চিকিৎসা করার জন্য কলকাতা আছে তার মা। বাচ্চা মেয়েটির চিকিৎসা করা হবে কলকাতার টাটা হসপিটালে।

মেয়ের ব্রেন ক্যান্সার অপারেশন করতে লাক্ষ লাক্ষ টাকা খরচ হবে। সেই টাকার খরচ জোগাতে পারছেনা পরিবারের লোকজন। পরিবারের লোকজনের দাবি করছেন,বাচ্চা মেয়েটির চিকিৎসা করার জন্য সকল মানুষজন মেয়েটির পাশে এসে দাঁড়াক। আজকে মেয়েটির পরিবারের লোকজনের সাথে দেখা করলেন কাটোয়া পৌরসভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলার সুদীপ্তা ঘোষের স্বামী তথা আদর্শপল্লী ক্লাবের সেক্রেটারি সুমন কল্যাণ ঘোষ।‌ পাড়ার মানুষেরা চাইছেন বাচ্চা মেয়েটি তারাতারি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক।

Related posts

মাঝপথেই আটকে সুস্মিতার স্বপ্ন

E Zero Point

পুজোর আগে ডেকোরেটর সংগঠনের রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক

E Zero Point

পিকনিক করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু নাবালিকার

E Zero Point

মতামত দিন