14/07/2026 : 8:03 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি সাতগেছিয়ায় রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ অনন্যা সাঁতরা পাল, সাতগেছিয়া, ১৩ জুন ২০২২:


সোমবার মেমারি দু’নম্বর ব্লকের সাতগেছিয়া বাজারে মেমারি ২ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এদিনের এই শিবিরে আনুমানিক ১০০ জন রক্ত দাতা রক্ত দান করেন স্বেচ্ছায় । নারী পুরুষ নির্বিশেষে উৎসাহী রক্তদাতারা রক্ত দান করেন। প্রত্যেক রক্তদাতার হাতে দিনে একটি করে গাছের চারা প্রদান করা হয় ।

এদিনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য কর্মদক্ষ বাগবুল ইসলাম, মেমারির দু নম্বর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মদক্ষ রেখা পাত্র, মেমারি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইসমাইল, পঞ্চায়েত সমিতির সভাপতি মামুনি মুর্মু, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাদ্রি মন্ডল সহ অন্যান্যরা।


তীব্র দাবদাহে রক্তের সংকট রয়েছে হাসপাতালগুলিতে এদিনের এই সংগৃহীত রক্ত সেই সংকট অনেকটাই কাটাতে পারবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

Related posts

মা মনসা মন্দির উদ্বোধন মেমারিতে

E Zero Point

সিমলন গ্রামের সু-সন্তান প্রয়াত

E Zero Point

জেলাজুড়ে রক্ত সংকটঃ শহর জুড়ে পদযাত্রা

E Zero Point

মতামত দিন