27/08/2026 : 1:43 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

গরু বাঁধা কে কেন্দ্র করে গন্ডগোল অকথ্য ভাষায় গালিগালাজ, আক্রান্ত এক মহিলা

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ১২ ডিসেম্বর ২০২২:


গরু বাঁধা কে কেন্দ্র করে গন্ডগোল অকথ্য ভাষায় গালিগালাজ। প্রতিবাদ করাই আক্রান্ত এক মহিলা। কাঁচের বোতল দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ। ঘটনায় চারজনের নামে হবিবপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিপুর থানার কেন্দপুকুর এলাকায়।

জানা গেছে আক্রান্ত ওই মহিলার নাম মধু-মালা গায়েন। তার অভিযোগ রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে গরু বাঁধাকে কেন্দ্র করে গন্ডগোল বাদে প্রতিবেশী ধীরেন কর্মকারের সাথে। এই নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাদের। প্রতিবাদ করাই তার মাকে থাপ্পড় মারা হয়।

এরপরই ধীরেন কর্মকারসহ তার পরিবারের চারজন মধুমালা গায়েন কে মারধর করে বলে অভিযোগ। মদের বোতল দিয়ে মাথায় আঘাত করা হয়। সোমবার সকালে হবিবপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এদিকে বর্তমানে ওই মহিলা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Related posts

সব ধর্মীয় উৎসব ও স্বাধীনতা দিবসে ছাড়, রাজ্যে কবে কবে সম্পূর্ণ লকডাউন জানুন

E Zero Point

মেমারিতে আগুনে ভস্মীভূত বাড়ী, পরিদর্শনে জনপ্রতিনিধিরা

E Zero Point

ধর্নার পর বিয়ে নতুন জীবন শুরু সুব্রত ও বর্ষার

E Zero Point

মতামত দিন