06/09/2026 : 11:54 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে আগুনে ভস্মীভূত বাড়ী, পরিদর্শনে জনপ্রতিনিধিরা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১২ ডিসেম্বর ২০২২:


শনিবার রাতে মেমারি ১ ব্লকের অন্তর্গত নিমো ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে পশ্চিম রসুলপুর নদীর বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা চায়না বালার ঘর আকস্মিক ভাবে আগুন ধরে যায়।

আগুনে পুড়ে যায় ঘরের আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নথি। ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ছুটে যান মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, নিমো ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম কৈবর্ত সহ অন্যান্যরা।

গৃহকর্তী চায়না বালাকে স্বান্তনা দেন তারা এবং সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন উপস্থিত সকলে। যে সমস্ত সরকারী গুরুত্বপূর্ণ কাগজপত্র নথি পুড়ে গেছে সেগুলি যত শীঘ্র সম্ভব ব্যবস্থা করে দেওয়া হবে বলেন মেমারি ১ পঞ্চায়েতে সমিতির সভাপতি বসন্ত রুইদাস।

এদিন রাতে চায়না বালার বাড়িতে পরিদর্শনে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এবং পরিবারের সাথে কথা বলে সমবেদনা জানান।

 

Related posts

প্রাথমিকে ২৬৯ জনের নিয়োগ বাতিলের নির্দেশিকায় অন্তবর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের 

চুঁচুড়া বাসস্ট্যান্ডে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

কান্দিতে বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব পালন

ezeropoint +91 7797331771

মতামত দিন