09/08/2026 : 5:12 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সেরা পুজোঃ সুভাষ সংঘের শোভাযাত্রায় মেমারির পথ সুবাসিত

জিরো পয়েন্ট বিশেষ প্রতিবেদন, ২৫ জানুয়ারী ২০২৩:


মেমারি শহরের অলিগলিতে সরস্বতী পুজোর আয়োজন করেছেন বিভিন্ন ক্লাব সংগঠন। বিদ্যাদেবীর আরাধনার সাথে সাথে সংগঠকদের সমাজের প্রতিদায়বদ্ধতার নিরিখে জিরো পয়েন্ট বেশকিছু পুজো কমিটির চিন্তাভাবনাকে কুর্নিশ জানায়। জিরো পয়েন্ট এর পাঠকদের কাছে বিনম্র্ নিবেদন এটা কোন পুজো পরিক্রমা বা প্রতিযোগিতা বলে ভাববেন না। সমাজেরবুকে কিছু ভালো প্রয়াসকে কুর্ণিশ জানানোই আমাদের একমাত্র লক্ষ্য।

সরস্বতী পুজো এলেই মেমারির মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন সুভাষ সংঘের প্রতিমা নিরঞ্জনেপ বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য। শনিবার মেমারি সুভাষ সংঘের ৭৩ তম সরস্বতী পূজার প্রতিমা নিরঞ্জনের বর্ণাঢ্য শোভাযাত্রায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা যায় মেমারিতে।

শনিবার দুপুরে মেমারি সোনাপট্টী থেকে শোভাযাত্রা হাসপাতাল মোড় হয়ে বামুনপাড়া মোড় হয়ে স্টেশন বাজার দিয়ে শহর পরিক্রমা করে। রাস্তার প্রতটি মোড়ে মোড়ে বিভিন্ন সাংস্কৃতিক শো পরিবেশনকরা হয়। এদিনের শোভাযাত্রায় রাজস্থানী ঘুমার নৃত্য, চমকপ্রদ অঘোরী নৃত্য, সোনামুখীর বিখ্যাত কাঁড়া সিং ও কাটোয়ার ঢোল সানাই সহ বিশাল পদযাত্রায় ভারত সহ জেলার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয় অনুদেব দাস জানান, শোভাযাত্রার মাধ্যমে একদিকে যেমন জনপ্রিয় ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে ঠিক তেমনই লুপ্ত প্রায় বাংলার লোক সংস্কৃতিকে মানুষের মধ্যে বাঁচিয়ে রাখার একটা প্রচেষ্টা করেছে ক্লাবের সদস্যরা।

মেমারি সোনাপট্টি স্থিত সুভাষ সংঘের এবছরে প্রতিমার থিম ছিল মণিপুরি আদলে সজ্জিত মা সরস্বতী।

 

Related posts

স্কুল যাওয়ার পথে দুর্ঘটনার কবলে শিক্ষক

E Zero Point

আমের উৎসবে সমস্ত রেসিপি আম দিয়ে শহরে চলছে”ম্যাঙ্গো ম্যানিয়া”

E Zero Point

পান্ডুয়ায় তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শহীদ স্মরণ সভা

E Zero Point

মতামত দিন