22/07/2026 : 10:33 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ব্রিগেডের সভা থেকে বর্ধমান ফেরার পথে তৃণমূল কর্মীর মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ, বর্ধমান, ১০ মার্চ ২০২৪ :


রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে ফেরার পথে বাসে ওঠার আগেই কলকাতাতেই মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর আতুয়াল মন্ডল (৬৪ )।
জানা যায় পূর্ব বর্ধমানের রায়না ১ ব্লকের হিজলনা পঞ্চায়েতের শালগাছা গ্রামে অতুয়াল মন্ডল বাড়ি। বিগ্রেডের সভা শেষ হয়ে যাওয়ার পর বাস ধরতে সবাই হেঁটে অনেকটা পথ আসেন। সেখানে একটি গাছের তলায় বিশ্রাম নিতে বসার পর আতুয়াল মন্ডল জল খাওয়ার পরই মাটিতে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি বাকি দলীয় কর্মীরা তাঁকে নিয়ে যান পিজি হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক আতুয়াল মন্ডল কে মৃত ঘোষণা করেন।
তৃণমূলের রায়না ১ব্লক সভাপতি বামদাস মন্ডল জানিয়েছেন, । আতুয়াল মন্ডল দলের একজন একনিষ্ঠ ও সক্রিয় কর্মী ছিলেন। পাশাপাশি আতুয়াল মন্ডল তাঁর বাল্য বন্ধুও ছিলেন। এদিন সকালে অসুস্থতা থাকা সত্বেও দলনেত্রীর ডাকে সভায় এসেছিলেন। স্বাভাবিকভাবেই আতুয়াল মণ্ডলের এই আকস্মিক মৃত্যুতে শোকের পরিবেশ তৈরি হয়েছে দলীয় কর্মী থেকে রায়নার শালগাছা গ্রামে।

 

Related posts

বিজেপি যুব মোর্চার রক্তদান শিবির

E Zero Point

৭৫ দিনে শেষ হল বর্ধনান রেলষ্টেশন চত্বরের অন্নসেবা

E Zero Point

SSC SCAM: আবার এস এস সি ভবনে সিবিআই

E Zero Point

মতামত দিন