27/08/2026 : 2:41 AM
Lok Sabha Election2024আমার বাংলা

কংগ্রেস সমর্থিত বাম প্রার্থীর সমর্থনে মিছিল মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক৯ মে ২০২৪ :


প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী নীরব খাঁ এর সমর্থনে বৃহস্পতিবার সিপিআইএম মেমারি ১পশ্চিম এরিয়া কমিটির ও মেমারি ১ পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে মহামিছিল করা হলো। এদিন মেমারি মালগুদাম থেকে স্টেশন বাজার, নিউমার্কেট হয়ে বামুন পাড়া মোড়ে এসে এই মহা মিছিল শেষ হয়। একটি হুডখোলা টোটো গাড়িতে ছিলেন প্রার্থী নীরব খাঁ ও বিশিষ্ট অভিনেতা বাদশা মৈত্র।

এছাড়াও মাহামিছিলে নেতৃত্ব দেন বর্ধমান জেলা সম্পাদক মন্ডলির সদস্য অভিজিৎ কোঙার, মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত কুমার, অমিতাভ চৌধুরী সুনীল বনিক, সনৎ ব্যানার্জী সহ প্রমুখ বাম নেতৃত্ব। এর পর বামুন পাড়া মোড়ে মিছিল শেষে প্রাকৃতিক দুর্যোগের কারনে প্রার্থী নীরব খাঁ বক্তব্য রাখতে না পারলেও, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অভিনেতা বাদশা মৈত্র।

অভিনেতা বাদশা মৈত্র বলেন ‘এলাকার মানুষ কে ভাবতে হবে আপনার এলাকার সমস্যা কি! প্রতি নিয়ত কি ধরনের সমস্যার মুখোমুখি আপনাকে হতে হয়। আপনি যে মানুষটিকে নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিলেন, সেই মানুষটি কতটা আপনাদের কাজ করেছে। রাজ্যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ঘটনার কথা মাথায় রেখে তিনি আরো বলেন, এবার সময় এসেছে বিকল্প কিছু ভাবার। কারো প্ররোচনায় পা না দিয়ে নিজের বিচার বিবেচনায় নিজের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নীরব খাঁ কে জয়ী করার আহ্বান জানান।

 

Related posts

বাইকে বাইকে সংঘর্ষ, আহত-৩

E Zero Point

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা মেমারিতে

E Zero Point

বাইক মিছিল মঙ্গলকোটের লাকুরিয়ায়

E Zero Point

মতামত দিন