06/06/2026 : 12:44 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বাইক মিছিল মঙ্গলকোটের লাকুরিয়ায়

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ২৬ জানুয়ারি ২০২১:


গত ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর সামনেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে অপমান করা হয় ।তারই প্রতিবাদে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে লাকুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ একটি বাইক মিছিল করা হয়।
প্রায় 600টি বাইক এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে।
লাকুরিয়া অঞ্চল দলীয় কার্যালয় থেকে এই বাইক রেলী শুরু হয়, গোটা অঞ্চল ঘুরে সাগিরা গ্রামে এই বাইক মিছিল শেষ হয়।

লাকুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম দাস জানান, আমাদের অভিভাবক অনুব্রত মণ্ডলের নির্দেশে ও অপূর্ব চৌধুরীর কথামত আমরা আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অপমানের জবাব দিতে বাইক মিছিল করলাম, আমাদের নেত্রীকে এইভাবে কেউ অপমান করলে আমরা ছেড়ে কথা বলবো না। আজকে শত শত মানুষ ধিক্কার জানিয়ে এই বাইক মিছিলে অংশগ্রহণ করেছে।

Related posts

উন্নতমানের ধান চাষ করার জন্য, বিনামূল্যে সুগন্ধি ধানের বীজ বিতরণ মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে

E Zero Point

কলকাতায় লক্ষাধিক টাকা ও গহনা চুরিঃ মেমারিতে পুলিশের হাতে পাকড়াও

E Zero Point

মঙ্গলকোটের সি.আই.ডি. – তৃণমূল নেতা খুনের ঘটনার প্রাথমিক তদন্তে

E Zero Point

মতামত দিন