31/05/2026 : 1:23 PM
আমার বাংলা

যক্ষ্মা রোগীদের পাশে নির্মাণকর্মী কল্যাণ সমিতি

জিরো পয়েন্ট নিউজ, নিজস্ব সংবাদ, মেমারি, ৬ ফেব্রুয়ারি ২০২৫ :


যক্ষ্মারোগ প্রতিরোধে ওষুধের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুষ্টিকর খাবার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র রিপোর্ট বলছে, আমাদের দেশ ভারতে প্রায় প্রতি তিন মিনিটে দু’জন যক্ষ্মারোগীর মৃত্যু হয়। আক্রান্তের সংখ্যাও বহু। তাই এই রোগ নিরাময়ে জোরদার লড়াই চালিয়ে যাচ্ছে ভারত তথা রাজ্য সরকার। ২০২৫ সালের মধ্যে ভারতকে যক্ষ্মামুক্ত করার প্রতিজ্ঞা নিয়েছে ভারত সরকার ও রাজ্য সরকার।

পূর্ব বর্ধমান জেলার মেমারিতে অনেক গ্রাম রয়েছে, যেখানে বসবাসকারী টিবি রোগীরা দু’বেলা পেট ভরে খাবার খেতে পান না। তাই অপুষ্টিতে ভুগতে থাকা টিবি রোগীদের পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদানে এগিয়ে এসেছে মেমারি নির্মাণকর্মী কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার সকালে মেমারি গ্রামীন হাসপাতাল চত্বরে বেশ কয়েকজন টিবি রোগীকে খাদ্য সামগ্রী প্রদান করলেন। জানা যায় বিগত ছয় মাস ধরে মেমারি নির্মাণকর্মী কল্যাণ সমিতি মেমারি এলাকার বেশ কয়েকজন টিবি রোগীকে প্রতি মাসে খাদ্য সামগ্রী প্রদান করে আসছে।

এদিন উপস্থিত ছিলেন মেমারি গ্রামীন হাসপাতালের বিএমওএইচ ডাঃ দেবাশীষ বালা, যক্ষ্মা বিভাগের আধিকারিক অভিষেক ব্যানার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, মেমারি নির্মাণ কর্মী কল্যাণ সমিতির পক্ষে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল মল্লিক, নিখিল সাহা, সেখ মনিরুল ইসলাম কামাল, সোদু লায়েক, মুফাই সেখ সহ অন্যান্যরা।

Related posts

মেমারিতে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

E Zero Point

মন্তেশ্বর ব্লকে পথশ্রী প্রকল্পের রাস্তা শিলান্যাস

E Zero Point

মঙ্গলকোটে উত্তেজনাঃ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন দুষ্কৃতীদের

E Zero Point

মতামত দিন