27/08/2026 : 12:53 AM
বিশেষ দিনের লেখাসাহিত্য

আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ঃ ঘটাবো প্রলয় হাসবো আলোয়

ঘটাবো প্রলয় হাসবো আলোয়

ডঃ রমলা মুখার্জী


আমি এই একবিংশের নারী
যার ভেঙেছে ঘুম,
অজানার পথে পা ফেলতে
যে নিশঙ্ক, নির্ভয়।
খোলা আকাশ তাকে হাতছানি দেয়……….
ব্যাকুল বাতাস অহরহ ডাকে-
কাঁটা-ভরা রাস্তা হেঁটে
পায়ে তার রক্তের আলতা।
মধ্যাহ্নের সূর্য সিঁথিতে
সিন্দুর হয়ে জ্বলে……
অমাবস্যা পেরিয়ে কপালে
পূর্ণিমার কুমকুম।
দুঃসাহসের কাজল পরে শুধুই
সামনের দিকে তাকায় সে……
মনবল শরীরে আতর হয়ে
গন্ধ ছড়ায় দিকে দিকে…….
তার তীব্রতায় দূরে সরে যায়
ঘৃণ্য কৃতঘ্নের দল।
পেলব নমনীয়তায় মিশেছে
সুকঠিন প্রত্যয়।
অগুরু চন্দন ছিঁড়েছে বন্ধন।
তবু সে অপমানিতা, ধর্ষিতা।
একবিংশেই হোক অত্যাচারের শেষ –
নতুবা দ্বাবিংশে ঘটবে
মহা প্রলয়।♦

Related posts

e-জিরো পয়েন্ট – জ্যৈষ্ঠ ১৪২৭ (রবীন্দ্র-নজরুল সংখ্যা)

E Zero Point

জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা : ৮ মার্চ ২০২০

E Zero Point

পুরভোটের কারণে পিছিয়ে গেল কলকাতা বইমেলা

E Zero Point

মতামত দিন