27/08/2026 : 12:02 AM
বিশেষ দিনের লেখাসাহিত্য

আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ঃ এসো নারী হই….

এসো নারী হই….

আঞ্জু মনোয়ারা আনসারী


মাঝে মাঝে অন্তমিল দুঃখ-বিলাস
রাতগুলো অদ্ভুত সুন্দর!
চৈত্র পল্লব দখিন হাওয়ায়, আকন্ঠ
পাহারা দিই চৌকাঠে মাদুর পেতে।

নীল সামিয়ানা নয়নাভিরাম
সৌন্দর্যের টিপটিপ বাতি-ঘরে ফাগুনের মনমরা চাঁদ–
সব ব্যস্ততা কুড়িয়ে কুড়িয়ে নিশান্ত ফল্গুধারায়
দিশাহীন জীবন কিম্বা যাপন উদ্বাস্তু।

পাহাড়ীয়া দুধেল ভোর, ডায়ুকের তান,
জল মেঘের ব্যাথাতুর আলাপায়ন,
নিরাভরণ প্রতিবিম্বতায় নিদারুণ আঁকছে…
আগুন রঙের অসীম সূর্য টিপ।

এখানে, এখানে ধর্ষিত প্রকৃতি মুখ ফিরিয়েছে
ফেরারি মন মানুষের আন্তবিষ;
শিশমহলে মুহুর্মুহু খান্ডব দহন, স্বাধীনতায়
পুড়ছে, স্বাধিকার রেশম-কোমল নারীত্ব….

হে নারী, তুমি সুন্দর তুমি সিন্ধের অতল তল
তুমিই, ফোটাও নীরব পাথরে কোমল ফুল
হে নারী, তুমি অজর তুমি অমর-অধর
তুমিই, জাগাও মানব শিকড়ের মূল…..♦

Related posts

e-জিরো পয়েন্ট – জ্যৈষ্ঠ ১৪২৭ (রবীন্দ্র-নজরুল সংখ্যা)

E Zero Point

রবিবারের আড্ডা : ৯ মার্চ ২০২৫

E Zero Point

দৈনিক কবিতাঃ ধর্ষিতা বলছি – সঙ্গীতা কর

E Zero Point

মতামত দিন