13/07/2026 : 2:26 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বন্ধুর

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৩ মে ২০২৫ :


পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত রসুলপুরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত দুই বন্ধুর। মৃত একজনের নাম পরিচয় পাওয়া গেলেও অপরজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি। মৃত একজনের নাম সুমন দাস (৩৭) মেমারি থানার আমাদপুরে তার বাড়ি কিন্তু তিনি রসুলপুরে থাকতেন। সঙ্গে থাকা তার বন্ধুর নাম ও পরিচয় পাওয়া যায়নি জানা গেছে মানকুন্ডু শ্রীরামপুর এলাকায় সে থাকতো।

শনিবার সকাল ১১টায় দুই বন্ধু মিলে সুমন দাস নিজের চারচাকা গাড়ি করে রসুলপুরের বাইপাস ১৯ নম্বর জাতীয় সড়কে গিয়েছিল সেখান থেকে বাড়ি ফেরার পথে মোটর ভ্যানের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং ঘটনায় গুরুতর জখম হয় তারা। ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর ১২: ৩০মিঃ নিয়ে আসলে চিকিৎসকেরা সুমন দাস ও তার বন্ধুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীর কাছে জানা যায়, শনিবার বেলা ১১টা নাগাদ একটি চার চাকা গাড়ি নিয়ে বর্ধমানের দিয়ে যাওয়ার সময় ও মটর ভ্যানের সাথে সংঘর্ষ হয় । দূর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় চার চাকা গাড়িটি। গাড়ির ভেতরেই আটকে পড়েন একজন।

 

Related posts

মেমারিতে দাদার অনুগামীদের পক্ষ থেকে অগ্নি নির্বাপন কেন্দ্রের আধিকারিকদের সংবর্ধনা প্রদান

E Zero Point

কোজাগরী লক্ষীপূজায় সপ্তপুরীর খাদ্য বিতরণ কর্মসূচি

E Zero Point

বর্ধমানের উল্লাস মোড়ে পথ দুর্ঘটনায় আহত একটি পরিবার

E Zero Point

মতামত দিন