17/07/2026 : 2:54 AM
আমার বাংলা

উপভোক্তা বিষয়ক দপ্তরের সচেতনতা শিবির মন্তেশ্বরে

জিরো পয়েন্ট নিউজ, কমল বড়া, মন্তেশ্বর, ২ মে ২০২৫ :


পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে পূর্ব বর্ধমান আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে একটি সচেতন শিবির অনুষ্ঠিত হলো মন্তেশ্বর ডক্টর গৌড়মোহন রায় কলেজে। মন্তেশ্বর ডক্টর গৌড়মোহন রায় কলেজ সেমিনার হলে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনা শিবির অনুষ্ঠিত হয়।

মূলত ক্রেতা সুরক্ষা বিষয়ে কোন কোন জিনিসপত্র কেনার ক্ষেত্রে গুণগত মান, পরিমাণ, পরিমাপ সঠিক না পেলে কোথায় কোথায় অভিযোগ জানাতে পারবে, তার সমস্যা সমাধান কিভাবে করা যাবে, এই সকল বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এর পাশাপাশি জাদু খেলা কলাকৌশল দেখিয়ে ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা বিষয়ক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার পূর্ব বর্ধমান আঞ্চলিক কার্যালয়ের আধিকারিক গণ, মন্তেশ্বর শাখা এস, বি আই ব্যাংকের ম্যানেজার, মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজের অধ্যক্ষ জয়ন্ত খামরুই কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কলেজের ছাত্রছাত্রীরা।

Related posts

সেভ ওয়াটার সেভ ফিউচার

E Zero Point

ছাত্রর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বর্ধমানে

E Zero Point

মত বদল সৌমিত্র খাঁয়ের, ইস্তফার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন

E Zero Point

মতামত দিন