16/07/2026 : 11:03 PM
অন্যান্য

সম্প্রীতির বার্তায় রাণীগঞ্জে ইফতার সামগ্রী প্রদান

বিশেষ প্রতিনিধি, রানীগঞ্জঃ আজ রমজান মাস উপলক্ষে এবং আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে আজ সকাল ৯টায় রাণীগঞ্জ শহরের রাণীগঞ্জ জুনিয়ার উর্দু স্কুল প্রাঙ্গনে বিভিন্ন এলাকার ইসলাম ধর্মাবলম্বীদের প্রায় ১৫০ টি দুস্থ পিছিয়ে পড়া পরিবারের হাতে তুলে দেওয়া হয় ছোলা, ডাল, তেল, চিনি প্রভৃতি খাদ্য সামগ্রী। মূল উদ্যোক্তা এলাকার বিশিষ্ট সমাজসেবী গোপাল আচার্য মহাশয়। সঙ্গে ছিলেন এলাকার সমাজসেবী এবং সাহিত্যানুরাগী বাপ্পা দে এবং তৌফিক আলম মহাশয়।

Related posts

গল্প – ফেরত | স্বাতী মুখার্জী

E Zero Point

পূর্ব বর্ধমানের ৯ বছরের কিশোরী করোনা আক্রান্ত : জেলা জুড়ে আতঙ্ক

E Zero Point

বড়শুল কিশোর সংঘের বিনা পয়সার হাট

E Zero Point

মতামত দিন