23/07/2026 : 5:22 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিভিন্ন দাবিতে মেমারিতে সিটুর প্রতিবাদ সভা

নূর আহামেদ, মেমারিঃ বর্তমান করোনা পরিস্থিতি ও আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর দাবি নিয়ে আজ বিকালে মেমারি চকদিঘী মোড়ে বামপন্থী সংগঠন সিটুর পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব বিধি মেনে বামপন্থী কর্মীরা মুখে মাস্ক লাগিয়ে ও বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত পোষ্টার নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করেন।

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন, প্রশান্ত কুমার,  পীযুষ বিশ্বাস  পিন্টু ভট্টাচার্য, মনীষা চক্রবর্তী ও বিশিষ্ট সিপিআইএম নেতা এবং কর্মীরা।

বামপন্থী নেতা প্রশান্ত কুমার জানান যে, মেমারি পঞ্চায়েত এলাকার আমফানের ফলে বিভিন্ন কৃষি জমিতে বরো চাষে ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষকরা যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পায়, সরকার ও প্রশাসনকে দেখতে হবে। এছাড়াও তিনি বলেন মেমারি শহরে ভিন রাজ‍্য থেকে আগত পরিযায়ী শ্রমিকদের ঠিকমত পরীক্ষা করা হচ্ছে না, তারা অবাধে মেমারি শহরে ঘুরে বেড়াচ্ছে, হোম কোয়ারিন্টনের বিধি তারা মানছেন না। প্রশাসনের নজরদারির প্রয়োজন।

Related posts

দুর্গাপুরকে স্মার্ট সিটি করার উদ্যোগ গ্রহণে আলোচনা সভা

E Zero Point

জায়গা জমি সংক্রান্ত বিবাদের জেরে মারপিটের অভিযোগে মেমারিতে গ্রেপ্তার ২, ধৃতদের জেল হেফাজত

E Zero Point

মেলা দেখে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু দুই, আহত ১

E Zero Point

মতামত দিন