07/09/2026 : 3:32 AM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

রাস্তা মেরামতের দাবীতে ডিওযাইএইআই-এর বিক্ষোভ গলসিতে

শেখ নিজাম আলমঃ গলসী থেকে গোহগ্রাম, গলসী থেকে শিকারপুর এবং গলসী স্টেশন থেকে বৃন্দাবনপুরের রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে। প্রশাসনকে বার বার বলা সত্ত্বেও কোন কাজ হয়নি। এবার রাস্তা মেরামতের দাবীতে করোনা বিধি মেনে রাস্তায় নামলো ডিওযাইএইআই  গলসী ২ আঞ্চলিক কমিটি। আজ সকালে গলসী পূর্ব বাস স্ট্যান্ডে বিক্ষোভ সভা করেন যুব কর্মী সমর্থকেরা। বিক্ষোভ সভার স্লোগান ও বক্তব্যে উঠে আসে ওই তিনটি রাস্তার উপর নির্ভরশীল গ্রামগুলির সাধারণ মানুষের, ছাত্রছাত্রীদের প্রতিদিনের সমস্যার কথা। ওই রাস্তার উপর নির্ভরশীল আদড়াহাটির গলসী ২ ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। রুগী ও তাদের পরিবারের অসহায়তার কথা উঠে আসে বামপন্থী যুব সংগঠনের নেতৃত্বের বক্তব্যের মধ্যে দিয়ে। রাস্তা মেরামত না হলে আন্দোলন আরও বড়ো আকার নেবে বলে ইঙ্গিত দেন ডিওযাইএইআই নেতৃত্ব। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন যুবনেতা মনসিজ হোসেন।

Related posts

বর্ধমানের উল্লাস মোড়ে পথ দুর্ঘটনায় আহত একটি পরিবার

ezeropoint +91 7797331771

পাহাড়হাটি ব্লকে করোনা যোদ্ধাদের সম্বর্ধনা

ezeropoint +91 7797331771

রক্তদান শিবির বৃদ্ধি করার লক্ষ্যে সভা বর্ধমানে

ezeropoint +91 7797331771

মতামত দিন