31/08/2026 : 11:01 AM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পঞ্চায়েত কর্মীদের ডেপুটেশন গলসীতে

শেখ নিজাম আলমঃ গলসি ১ নং ব্লকের বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করলেন এলাকার নয়টি গ্রাম ৫৪ জন পঞ্চায়েতের কর্মচারী। তারপর গত ১৭ জুন বেলা সাড়ে বারোটা নাগাদ একটি ডেপুটেশন দেন গলসি ১ নং ব্লক বিডিও বিনয় কুমার মন্ডলকে। তাদের দাবী, ২০১৪ সাল থেকে পঞ্চায়েত কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের গচ্ছিত টাকার হিসেব দিচ্ছে না ব্লক প্রশাসন। বারে বারে জানানোর পরও কোন সুরাহা না মেলায় এদিন বিডিও অফিসের সামনে অবস্থানে বসেন তারা। তারা বলেন কর্মজীবনের সব চাইতে বড় পুঁজি, নিজেদের বাঁচার রসদকে নিয়ে ছেলেখেলা করছে ব্লক অফিসের কর্মীরা। তাদের কর্মীদের এখনও প্রযন্ত কতটাকা জমলো তার সুদ কত হল এইসব নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশায় রয়েছেন তারা। তবে বিডিও বিনয় কুমার মন্ডল তাদের সমস্যা সমাধানের দুইমাস সময় চেয়েছেন বলে জানান পঞ্চায়েত কর্মীরা।

Related posts

মেমারি পৌরসভার নিজস্ব তহবিল থেকে বয়স্কদের ভাতা প্রদান

E Zero Point

মেমারি প্রিমিয়ার লিগের লোগো ও প্রোমো ভিডিওর আনুষ্ঠানিক উদ্বোধন

E Zero Point

পূর্বস্থলীতে মৃতদেহ পোড়ানো নিয়ে পুলিশ ঘেরাও, ক্ষোভ

E Zero Point

মতামত দিন