07/09/2026 : 2:56 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

অনুব্রত মন্ডলের উপস্থিতিতে ৫০০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মঙ্গলকোটে

আমিরুল ইসলাম, ২০ জুনঃ ২০২১ সালের বিধানসভা ভোট কে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলকোটের নতুনহাটে । প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মঙ্গলকোটের পর্যবেক্ষক তথা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। উক্ত বৈঠকে মূলত বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সকল সদস্য ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

লোকসভা ভোটে যে সমস্ত অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভোটের রেজাল্ট খারাপ হয়েছে, সেই সমস্ত অঞ্চল গুলিকে আরো ভালো করে কাজ করার বার্তা দেন অনুব্রত মণ্ডল। এছাড়াও তিনি তার বক্তব্যে জানান যে, পরিযায়ী শ্রমিকদের কোন অসুবিধা যাতে না হয় সেদিকে নজর দিতে হবে। লকডাউন এর মধ্যে যে সমস্ত মানুষ কাজ হারিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর কথাও বলেন।  বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়লাভ করতে পারে সেই বার্তা দিয়ে যান কর্মীদের উদ্দেশ্যে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  লোকসভার এম.পি অসিত মাল, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব চৌধুরী,  ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্ত সরকার, মুন্সি রেজাউল হক সহ অন্যান্য নেতৃত্ব।

এই কর্মী সম্মেলন অনুষ্ঠানে বিজেপি থেকে প্রায় ৫০০ জন সক্রিয় কর্মী যোগদান করেন তৃণমূল কংগ্রেসে অনুব্রত মণ্ডলের হাত ধরে।

Related posts

হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিলো সিপিআইএম

মেমারিতে আলু চাষীদের জিটি রোড অবরোধঃ ক্ষতিপূরণ না পেলে কোল্ডস্টোরেজ বন্ধ করে দেওয়া হবে

ezeropoint +91 7797331771

আবার রাস্তার দাবীতে পথ অবরোধ মেমারিতে

ezeropoint +91 7797331771

মতামত দিন