07/09/2026 : 2:37 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

উন্নতমানের ধান চাষ করার জন্য, বিনামূল্যে সুগন্ধি ধানের বীজ বিতরণ মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে

আমিরুল ইসলামঃ গত ২২ জুন পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট কৃষি দফতরের উদ্যোগে মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় প্রায় ২০০ জন চাষিকে ৪ কিলো করে সুগন্ধি ধানের বীজ বিতরণ করা হয়। এই সুগন্ধি ধানের বীজ পেয়ে খুশি মঙ্গলকোট অঞ্চলের কৃষকরা। মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য শেখ লাল্টু জানান, ইতিপূর্বে আমরা আমাদের অঞ্চলের চাষীদের তিল সরিষা ও বিভিন্ন রকম কলাইয়ের বীজ বিতরণ করেছিলাম, আজ আমরা  সুগন্ধি ধানের বীজ বিতরণ করলাম। আগামীতেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়ন নিয়ে আমরা চাষীদের পাশে থাকবো। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসনা বানু বেগম, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার, পঞ্চায়েত সদস্য লাল্টু শেখ, সাগর শেখ,ফটিক সেখ। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে খুশি মঙ্গলকোট অঞ্চলের চাষীরা।

Related posts

এক আকাশের নীচে মানবসেবার দৃষ্টান্ত নবগ্রামে

ezeropoint +91 7797331771

দুয়ারে সরকারের উপভোক্তাদের ফর্ম ফিলাপ করলেন আইসি

ezeropoint +91 7797331771

মঙ্গলকোটের নতুনহাটে করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

ezeropoint +91 7797331771

মতামত দিন