07/09/2026 : 8:08 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলীর মৃৎশিল্পীরা চরম বিপাকে

আলেক শেখ, কালনা, ২৩ জুনঃ আর মাত্র হাতে গোনা কয়েকটা মাস বাকি বাঙালির শারদ উৎসবের।  কিন্তু প্রতিমার কোন বায়না না থাকায় চরম বিপাকে পড়েছেন মৃৎশিল্পীরা।  তারা  করোনা আবহকেই দায়ী করছেন।   পূর্বস্থলী-১ পাঞ্চায়েত সমিতির ভান্ডারটিকুড়ির মৃৎশিল্পীরা জানান– প্রতি বছর বাংলা চৈত্র মাস থেকে আষাঢ় মাসের রথের দিন পর্যন্ত  নিজেদের  কারখানায় তৈরি করা সব প্রতিমা বিক্রির জন্য বায়না হয়ে যায়। পাশাপাশি বাড়িতে গিয়ে প্রতিমা তৈরি করারও বরাত পেয়ে যাই।  কিন্তু আজ রথের দিন– একটা প্রতিমা বিক্রির বায়না বা বাড়িতে গিয়ে ঠাকুর তৈরির বরাত পাওয়া যায়নি। তাই এমত অবস্থায় আমরা কি করবো কোন দিশা খুঁজে পাচ্ছি না।  সারা বছরই মহাজনের কাছে ঋণ নিয়ে আমরা প্রতিমা তৈরি করি, পুজো এলেই তাদের ঋণ শোধ করে দিই। এর সাথে আমাদের সংসারটাও চলে।  কিন্তু কারখানার প্রতিমা এবার কারখানাতেই পড়ে আছে, পাশাপাশি বনেদি  বাড়িগুলোতে  প্রতিমা তৈরির কোন বরাত নেই। তাই আমাদের মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া কোন পথ খোলা থাকবে না । যদি না সরকার আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমরা চাই সরকার আমাদের পাশে দাঁড়াক, আমাদের বাঁচাক এটাই আমাদের একান্ত আবেদন।

Related posts

বর্ধমানে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার লাইনে হাতাহাতিতে দুই পরিবার

ezeropoint +91 7797331771

ফুটবল খেলায় সফলতা অর্জন করে সিভিক ভলেন্টিয়ার চাকরি ৫ যুবতীর

ezeropoint +91 7797331771

ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখন পান্ডুয়ায়

ezeropoint +91 7797331771

মতামত দিন