29/08/2026 : 3:57 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সামাজিক দূরত্ব বিধি মেনে মেমারিতে জগন্নাথের পূজো, রথ পরিক্রমা স্থগিত

নূর আহামেদঃ বিশ্বজুড়ে করোনা মহামারীর প্রকোপ এখনও অব্যাহত, বিজ্ঞান করছে তার প্রতিকারের ব্যবস্থা আর ধর্ম নীরবে করছে সাধনা, মানুষে আত্মিক শক্তির যোগান দিয়ে চলেছে নীরবে। মানুষের জন্যই ধর্ম তাই ২৮৪ বছরে ইতিহাসে জগন্নাথ ধাম পুরীতে এই প্রথমবারের হাতে গোণা লোকজন৷ আর সেই হাতে গোনা লোকজন নিয়ে এবং সুপ্রিম কোর্টের দেওয়া প্রত্যেকটি গাইড লাইন মেনেই চলছে পুরীর রথযাত্রা।
লকডাউনের বিধি মেনে ও সামাজিক দায়বদ্ধতা থেকে মেমারি শহরের পথে রথ দেখা গেল না। মেমারি রথযাত্রা কমিটি আগেই সিদ্ধান্ত নিয়েছিল সম্পূর্ণরূপে সামাজিক বিধি মেনে শুধু পূজো করা হবে।
মেমারি পৌরসভার প্রশাসক ও মেমারি রথযাত্রা কমিটির সভাপতি স্বপন বিষয়ী জানান, মেমারিবাসীর স্বার্থে রাস্তায় ভিড় এড়ানোর জন্য এবারে রথযাত্রা স্থগিত রাখা হল এবং শুধুমাত্র পুজো করা হল। আশা করা যায় খুব শীঘ্রই বিশ্ববাসী তথা ভারতবাসী এই মহামারীর প্রকোপ থেকে মুক্তি পাবে।

Related posts

পূর্ব ভারতে প্রথম হ্যালসিয়ন (Halcyon™) রেডিয়েশন থেরাপি সিস্টেম চালু করল অ্যাপোলো গ্লেনঈগলস হসপিটালস

E Zero Point

আসক্তির বিরুদ্ধে জিহাদ অয়নের, তাই সচেতনতাই হাতিয়ার

E Zero Point

ঈদ উপহার সামগ্রী বিতরণ ও স্বাস্থ্য সচেতনতা শিবির

E Zero Point

মতামত দিন