26/02/2026 : 11:21 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

একটি মানবিক আবেদনঃ জীবনযুদ্ধে লড়াই করছে মেমারি যুবক

প্রেরণা দেঃ মেমারির নাগাপাড়ার বাসিন্দা দিলীপ কুমার দে এক প্রাণবন্ত খেলা পাগল ছেলে। দিলীপ কুমার দে গুরুতর অসুস্থ। বেঙ্গালুরুর এক বেসরকারী হাসপাতালে ভর্তি কয়েক মাস ধরে। কোলনে টিউমারের এক দফা অপারেশনের পর বর্তমানে দিলীপ কুমার দের কেমো চলছে। ৬ টি কেমো হওয়ার কথা। তার মধ্যে তিনটি হয়েছে। এই মাসে আর একটি হবে। জুলাইয়ে একটি ও আগস্টের প্রথম সপ্তাহে শেষ কেমো নিয়ে তার কোলনে রিকনস্ট্রাকশন সার্জারি হওয়ার কথা আছে। ইতিমধ্যেই তার পরিবারের সাড়ে সাত লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এক একটা কেমোতে খরচ হচ্ছে ১৭ হাজার টাকার মত। পরবর্তী অপারেশন পর্যন্ত এখনো কয়েক লক্ষ টাকা দরকার।

মেমারি শহরের তার কিছু বন্ধুরা চেষ্টা করছে দিলীপ কুমার দে-এর পাশে থাকার। কিন্তু সেই চেষ্টা যৎসামান্য বলে মনে হচ্ছে। তাই বন্ধুর প্রাণ রক্ষার্থে সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

জিরো পয়েন্ট পত্রিকার পক্ষ থেকে একটি মানবিক আবেদন জানানো হচ্ছে, যে কোন সহৃদয় ব্যক্তি দিলীপ কুমার দে- কে সুস্থ করে ফিরিয়ে আনার প্রচেষ্টায় যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তবে টাকা পাঠান সরাসরি দিলীপ কুমার দে অ্যাকাউন্টে।

Account Details
A/C 3617121833
IFSC No CBIN0283421
Dilip Kumar Dey
Branch Memari
Contact No +918328718448

Related posts

মন্তেশ্বরে পুকুর ঘাটে থালা ধুতে গিয়ে মৃত্যু হল মহিলার

E Zero Point

সমবায় ব্যাঙ্কগুলিকে বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের

E Zero Point

আম গবেষণা কেন্দ্র পরিদর্শনে জে পি নাড্ডা

E Zero Point

মতামত দিন