13/07/2026 : 3:43 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ মোহান্তকে বিদায়ী সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ আজ মেমারি ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ মোহান্তকে বিদায়ী সংবর্ধনা জানানো হল। প্রধান শিক্ষকের নিজস্ব বাসভবনে আয়োজিত বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পীযুষ বসু ও সোমনাথ দাস, সদস্য তাপস মাহালী এবং মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির (শাখা-২)-এর প্রাক্তণ শিক্ষক সত্যনারায়ণ পাত্র।


রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক জানান, করোনা ভাইরাসের প্রভাবে সংস্থা দ্বারা আয়োজিত কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা ও বিদায়ী শিক্ষক সংবর্ধনা  অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব না হওয়ায় তারা প্রধান শিক্ষক বিশ্বনাথ মোহান্তর বাসভবনে উপস্থিত থেকে এই সংবর্ধনার আয়োজন করা হল। দীর্ঘ ১৬ বছর রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে থাকাকালীন স্কুলের গৌরব বৃদ্ধি পেয়েছে ও শিক্ষাগত মানের প্রসার ঘটেছে।

Related posts

নব্বই বছরে পা দিল ইন্ডিয়া ইন্সটিটিউট অব হাইজিন এন্ড পাবলিক হেল্থ

E Zero Point

সোনালী ফসল কেটে ঘরে তোলার পালা চাষীদের

E Zero Point

রায়নার ব্যাবসায়ী ও স্থানীয় মানুষদের এক অসাধারণ উদ্যোগ

E Zero Point

মতামত দিন