25/09/2026 : 8:04 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

পান্ডুয়ার কোটালপুকুর অঙ্গনওয়ারী সেন্টারে অভিভাবকের বিক্ষোভ

সুমন চক্রবর্ত্তীঃ হুগলীর পান্ডুয়ার কোটাল পুকুর এলাকায় অঙ্গনওয়ারী সেন্টারে কম পরিমানে শিশুদের খাবার দেওয়ার অভিযোগ। আরোও অভিযোগ যে খাবার সরবরাহ করা হয় তা অত্যন্ত নিম্ন মানের, কখনও কখনও তা পচাও হয়ে থাকে। বহুবার এনিয়ে অভিযোগ জানিয়ে কোনও ফল না হওয়ায় এরকম দুটি সেন্টারে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষজন। তাদের অভিযোগ অনেক শিশু দেরীতে আসায় তাদের খাবার ও দেওয়া হয়না কোনও কোনও সময়। এই সব অভিযোগ নিয়ে আজ বেলার দিকে আই সি ডি এস সুপারভাইজার কে ঘিরে বিক্ষোভ চলে ঘন্টা দেড়েক।

ঘটনার কথা স্বীকার করে সুপারভাইজার এর বক্তব্য সরকারী ভাবে যে ওজন করার যন্ত্র তাদের দেওয়া হয়েছে তার মাপেই খাদ্যদ্রব্য দেওয়া হয়। তাতে গরমিল থাকলে তা অন্য যায়গায় মেপে দেওয়ার পরামর্শ ও দেন তিনি। যদিও গ্রামবাসীদের সাথে আলোচনা করে ব্যাপারটি মিটিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।
উত্তেজনা চরমে উঠলে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ । পরবর্তী ক্ষেত্রে পুলিশের সহযোগিতায় বিক্ষোভ উঠে যায় ও সকলে বাড়ি ফিরে যান।

Related posts

সংযুক্ত মোর্চা সমর্থিত সি পি আই এম এর প্রার্থী অজিত রায় এর প্রচারে বিমান বসু

বর্ধমানে কার্জন গেট চত্বরে চৈত্র সেলে করোনা সচেতনতা

বহরমপুরে বিজেপির সাংগঠনিক আলোচনায় দিলীপ ঘোষ

ezeropoint +91 7797331771

মতামত দিন