23/07/2026 : 3:56 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপশ্চিম বর্ধমান

দুর্গাপুরের অন্ডাল গ্রামে গাড়ির ধাক্কায় আহত মহিলা

পরাগজ্যোতি ঘোষঃ দ্রুতগামী স্করপিওর ধাক্কায় আহত হল এক স্কুটি আরোহী মহিলা | আজ সকাল ১১.৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের অন্ডাল গ্রামে | স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই ভদ্রমহিলা নিজের স্কুটি গাড়ি করে ব্যক্তিগত কাজে বেরিয়ে ছিলেন | অন্ডাল গ্রাম সেই সময় রাস্তার উপর প্রচন্ড গতিবেগে যাওয়া একটি চার চাকার স্করপিও সজোরে ধাক্কা মারে স্কুটিকে |

ঘটনাস্থলেই রাস্তার উপর ছিটকে পড়েন ও আরোহী মহিলা আহত হন | তার মাথায় আঘাত লাগে | পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে অতি দ্রুততার সঙ্গে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন |
জানা গেছে যে ওই ভদ্রমহিলার স্বামী ডিভিসি তে কর্মরত।

Related posts

নম্বর প্লেট ছাড়াই রাস্তায় ছুটছে মোটর সাইকেল! মেমারিতে আটক ১৯টি বাইক

E Zero Point

ঝুলন্ত বধুর মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মেমারিতে

E Zero Point

মেদিনীপুরের মাটিতে কৃষক আন্দোলনের সমর্থনে সাংস্কৃতিক সমাবেশ

E Zero Point

মতামত দিন